রাজধানীর কদমতলীতে ফোম কারখানায় লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট। ফায়ার সার্ভিসের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।
শুক্রবার (৮ মে) রাত ৯টা ৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।
ফায়ার সার্ভিস জানায়, কদমতলীর একটি ফোম কারখানায় সন্ধ্যা ৬টা ২৪ মিনিটে আগুন লাগার খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট এবং পরবর্তী সময়ে আরো একটি ইউনিট ঘটনাস্থলে যায়।



