দিনাজপুর দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১

দিনাজপুরের ঘোড়াঘাটে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে শরিফুল ইসলাম (৪৩) নামে একজন নিহত হয়েছেন।

সাদাকাত আলী খান, দিনাজপুর

Location :

Dinajpur
দুর্ঘটনাস্থল
দুর্ঘটনাস্থল |নয়া দিগন্ত

দিনাজপুরের ঘোড়াঘাটে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে শরিফুল ইসলাম (৪৩) নামে একজন নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) ভোরের দিকে দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কের সোনামুখী ও শৌলা এলাকার একটি দাখিল মাদরাসার সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শরিফুল ইসলাম পাইকগাছার বেতবুনিয়া গ্রামের শহিদুল ইসলাম সানার ছেলে।

ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, নিহত শহিদুল ভুষিবোঝাই একটি ট্রাকের আরোহী ছিলেন। এ দুর্ঘটনায় ট্রাকের আরো কয়েকজন আরোহী আহত হয়েছেন। স্থানীয়দের সহযোগিতায় তাদের উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। আহতরা বর্তমানে আশঙ্কামুক্ত বলে জানা গেছে।