ডেমরায় কাভার্ডভ্যানের ধাক্কায় যুবক নিহত

রাজধানীর ডেমরায় কাভার্ডভ্যানের ধাক্কায় মোহাম্মদ সাদ্দাম হোসেন নামে এক মোটরসাইকেলচালক নিহত হয়েছেন। দুর্ঘটনায় গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিজস্ব প্রতিবেদক
ডেমরায় কাভার্ডভ্যানের ধাক্কায় যুবক নিহত
ডেমরায় কাভার্ডভ্যানের ধাক্কায় যুবক নিহত |প্রতীকী ছবি

রাজধানীর ডেমরায় সুলতানা কামাল ব্রিজ এলাকায় কাভার্ডভ্যানের ধাক্কায় মোহাম্মদ সাদ্দাম হোসেন (৩৩) নামের মোটরসাইকেলচালক নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (৭ মে) সকাল সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তাকে হাসপাতালে নিয়ে আসা ওবায়দুল হক জানান, ডেমরা সুলতানা কামাল ব্রিজের পশ্চিম ঢালে মোটরসাইকেল চালিয়ে যাওয়ার সময় কাভার্ডভ্যানের ধাক্কায় মোটরসাইকেলচালক সাদ্দাম গুরুতর আহত হন। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ওবায়দুল আরো জানান, নিহত সাদ্দাম নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানার মাসার এলাকার আব্দুল লতিফের ছেলে। তিনি এসএসবি গ্লোবাল কোম্পানি চাকরি করতেন।