পল্লবীতে গাড়ির ধাক্কায় যুবক নিহত

পল্লবীর সাগুপ্তা মোড় এলাকায় রাস্তা পার হওয়ার সময় দ্রুতগামী গাড়ির ধাক্কায় নিহত হয়েছেন মোহাম্মদ সজীব (২৮)। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নয়া দিগন্ত অনলাইন
পল্লবীতে গাড়ির ধাক্কায় যুবক নিহত
পল্লবীতে গাড়ির ধাক্কায় যুবক নিহত |প্রতীকী ছবি

রাজধানীর মিরপুরের পল্লবী সাগুপ্তা মোড় এলাকায় গাড়ির ধাক্কায় মোহাম্মদ সজীব (২৮) নামের এক যুবক নিহত হয়েছেন।

সোমবার (১৮ মে) দুপুর ১টার দিকে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত সজীব ঢাকা কেরানীগঞ্জের মহিউদ্দিনের ছেলে।

তাকে হাসপাতালে নিয়ে আসা তানভীর জানান, সজীব কন্ট্রাকে গ্রিলের কাজ করেন। তার ওয়াকসপ মোহাম্মদপুরে। সকালে পল্লবীর সাগুপ্তা মোড় এলাকায় রাস্তা পারাপারের সময় দ্রুতগামী গাড়ির ধাক্কায় গুরুতর আহত হন তিনি। খবর পেয়ে তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নেয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যালে নিলে ওয়ান স্টপ ইমারজেন্সি সেন্টারে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোহাম্মদ ফারুক জানান, লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানার পুলিশকে অবগত করা হয়েছে।