নলডাঙ্গায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে নিহত ১

নাটোরের নলডাঙ্গায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মো: খেজমত আলী (৫০) নামে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় মো: রফিকুল ইসলাম (৪২) নামে আরো একজন আহত হয়েছেন।

নলডাঙ্গা (নাটোর) সংবাদদাতা

Location :

Natore
ঘটনাস্থলে জনগণের ভিড়
ঘটনাস্থলে জনগণের ভিড় |নয়া দিগন্ত

নাটোরের নলডাঙ্গায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মো: খেজমত আলী (৫০) নামে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় মো: রফিকুল ইসলাম (৪২) নামে আরো একজন আহত হয়েছেন।

রোববার (২৪ মে) দুপুর ১টার দিকে উপজেলার ৪ নম্বর পিপরুল ইউনিয়নের আঁচড়াখালি গ্রামে দুর্ঘটনা ঘটে।

নিহত খেজমত আলী আঁচড়াখালি গ্রামের মরহুম মাজম আলীর ছেলে এবং আহত রফিকুল ইসলাম একই গ্রামের মরহুম সমসের আলীর ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, তারা দু’জনই ভাংরিমালের ব্যবসায়ী। ভাংরি মালামাল ক্রয় করে নিজ বাড়ি আসার পথে আচঁড়াখালি পৌঁছালে বিপরীত দিক হতে আসা ট্র্যাক ভ্যানের ওপরে তুলে দিয়ে পালিয়ে যায়। এ সময় ট্র্যাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই ভ্যানচালক খেজমতের মৃত্যু হয় এবং ভ্যানে থাকা রফিকুল গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে পাঠান।

সংবাদ পেয়ে নলডাঙ্গা থানার অফিসার ফোর্স ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে যান। লাশ বর্তমানে পুলিশ হেফাজতে আছে। স্থানীয় লোকজন ঘাতক ট্র্যাকটি পাটুল বাজার হতে আটক করেন, তবে চালক পলাতক রয়েছেন।

নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: নুরে আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে জনতার হাতে আটককৃত ট্রাকটি পুলিশ হেফাজতে নিয়েছে। দুর্ঘটনায় পলাতক ট্রাকচালককে আটকের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।’