রাজধানীর কদমতলীতে ফোম কারখানায় আগুন

কদমতলীর একটি ফোম কারখানায় সন্ধ্যা ৬টা ৩৪ মিনিটে আগুনের সংবাদ পাওয়া যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

নয়া দিগন্ত অনলাইন
আগুনে ধোঁয়ার কুণ্ডলী
আগুনে ধোঁয়ার কুণ্ডলী |নয়া দিগন্ত

রাজধানীর কদমতলীতে একটি ফোম কারখানায় আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট।

আজ শুক্রবার সন্ধ্যায় কদমতলীর সাদ্দাম মার্কেট এলাকায় অবস্থিত ওই কারখানায় আগুনের সূত্রপাত হয় বলে ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুম কর্মকর্তা রোজিনা আক্তার নিশ্চিত করেছেন।

তিনি বলেন, কদমতলীর একটি ফোম কারখানায় সন্ধ্যা ৬টা ৩৪ মিনিটে আগুনের সংবাদ পাওয়া যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পাশাপাশি আরো একটি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশে রওনা দিয়েছে।

প্রাথমিকভাবে আগুনের সূত্রপাত বা ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি। এছাড়া কারখানার ভেতরে কেউ আটকা পড়ে আছেন কি না বা কোনো হতাহতের ঘটনা ঘটেছে কি না, সে বিষয়েও তাৎক্ষণিকভাবে কিছু জানাতে পারেনি ফায়ার সার্ভিস।