পাকিস্তান সুপার লিগের (পিএসএল) এবারের আসরের ১৭তম ম্যাচে আজ মুখোমুখি হয়েছে পেশোয়ার জালমি ও করাচি কিংস।
বৃহস্পতিবার (৮ এপ্রিল) বাংলাদেশ সময় রাত ৮টায় করাচির ন্যাশনাল স্টেডিয়ামে শুরু হয়েছে ম্যাচটি। যেখানে টসে হেরে আগে ব্যাটিং করছে পেশোয়ার।
পেশোয়ার জালমির মূল একাদশে আজও সুযোগ পেয়েছেন দুই বাংলাদেশী পেসার শরিফুল ইসলাম ও নাহিদ রানা।
তবে এই দলে থাকা আরেক বাংলাদেশী তানজিদ হাসান তামিম বরাবরের মতো আজও একাদশের বাইরে রয়েছেন।
এবারের আসরে এটি শরিফুলের তৃতীয় ও রানার দ্বিতীয় ম্যাচ। গতম্যাচে দুজনের কেউই অবশ্য উল্লেখযোগ্য পারফর্ম করতে পারেননি।
তবে, আজ তাদের দুজনের সমর্থকদের আশা- উভয়েই আজ বল হাতে জ্বলে উঠবেন এবং অবদান রাখবেন দলের জয়ে।



