ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটারদের বাইরে বিশ্বের প্রথম ব্যাটার হিসেবে টি-টোয়েন্টি ক্রিকেটে ৬০০ ছক্কার ক্লাবে নাম লিখিয়েছেন ইংল্যান্ডের জশ বাটলার।
গতরাতে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৪তম ম্যাচে দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে ৩টি চার ও ৫টি ছক্কায় ২৭ বলে ৫২ রান করেন গুজরাট টাইটান্সের বাটলার।
ইনিংসের শেষ ছক্কা হাঁকিয়ে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটারদের বাইরে প্রথম কোনো ব্যাটার হিসেবে টি-টোয়েন্টিতে ৬০০ ছক্কার ক্লাবে নাম লেখান বাটলার। ৪৯৬ ম্যাচে বাটলারের ছক্কা এখন ৬০০টি।
এতদিন টি-টোয়েন্টি ৬০০ বা তার বেশি ছক্কার ক্লাবে রাজত্ব করেছেন ওয়েস্ট ইন্ডিজের চার ক্রিকেটার- ক্রিস গেইল, কাইরন পোলার্ড, আন্দ্রে রাসেল ও নিকোলাস পুরান।
গেইল ৪৬৩ ম্যাচে ১০৫৬টি, পোলার্ড ৭৩৫ ম্যাচে ৯৮২টি, রাসেল ৫৯০ ম্যাচে ৭৮৪টি ও পুরান ৪৪৪ ম্যাচে ৭১২টি ছক্কা মারেন।



