লেবাননে ইসরাইলের হামলা বন্ধের আহ্বান জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। তারা বলছে, এ সব হামলা যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতিকে ঝুঁকির মুখে ফেলছে।
ব্রাসেলস থেকে বার্তাসংস্থা এএফপি এ খবর জানিয়েছে।
ইউরোপীয় ইউনিয়নের শীর্ষ কূটনীতিক কাজা কালাস বলেন, ‘ইসরাইলের পদক্ষেপ যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতিকে মারাত্মক চাপে ফেলছে। এই যুদ্ধবিরতি লেবাননেও সম্প্রসারিত হওয়া উচিত।’
সূত্র: বাসস



