মন্ত্রী

আলোচনার টেবিলে থাকতে চায় লেবানন

এ বিষয়ে জাতিসঙ্ঘের নিরাপত্তা পরিষদে একটি অভিযোগ পাঠানো হবে বলে জানিয়েছেন লেবানিজ এই মন্ত্রী।

নয়া দিগন্ত অনলাইন
লেবাননের সোশাল অ্যাফেয়ার্স মিনিস্টার হানিন সায়েদ
লেবাননের সোশাল অ্যাফেয়ার্স মিনিস্টার হানিন সায়েদ |সংগৃহীত

যুদ্ধবিরতি চুক্তি নিয়ে আলোচনার জন্য লেবাননের ‘আলোচনার টেবিলে একটি আসন’ থাকাটা জরুরি বলে মন্তব্য করেছেন দেশটির সোশাল অ্যাফেয়ার্স মিনিস্টার হানিন সায়েদ।

বৃহ্স্পতিবার (৯ এপ্রিল) বিবিসি জানায়, মন্ত্রী হানিন সায়েদ জানিয়েছেন, তার দেশ মনে করে, যুদ্ধবিরতি চুক্তির শর্তাবলীতে লেবাননকে অন্তর্ভুক্ত করা হয়েছিল।

একইসাথে কী ধরনের শান্তি ও যুদ্ধবিরতি চুক্তি প্রয়োজন তা নিয়ে লেবানন সরকারের আলোচনা করাটা জরুরি।

বুধবার বৈরুতে ইসরাইলি হামলাকে গুরুতর লঙ্ঘন বলে মন্তব্য করেন হানিন সায়েদ।

এ বিষয়ে জাতিসঙ্ঘের নিরাপত্তা পরিষদে একটি অভিযোগ পাঠানো হবে বলে জানিয়েছেন লেবানিজ এই মন্ত্রী।

সূত্র : বিবিসি