হরমুজ প্রণালী নিরাপদ করতে ন্যাটোর কাছে প্রতিশ্রুতি চাচ্ছেন ট্রাম্প

ডোনাল্ড ট্রাম্প ট্রুথ সোশ্যাল লিখেছেন, এদের কেউই—এমনকি আমাদের নিজেদের লোকজনও—খুব একটা হতাশাজনক নয়; চাপ প্রয়োগ না করা হলে ন্যাটো কিছুই বোঝে না।

নয়া দিগন্ত অনলাইন
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প |ফাইল ছবি

ন্যাটোর মহাসচিব মার্ক রুটে জোটভুক্ত কয়েকটি দেশের কর্তৃপক্ষকে জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগামী কয়েক দিনের মধ্যেই হরমুজ প্রণালী নিরাপদ রাখতে সহায়তার জন্য দৃশ্যমান ও নির্দিষ্ট প্রতিশ্রুতি চান।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) রয়টার্সকে এ কথা জানান দুইজন ইউরোপীয় কূটনীতিক।

ইরানের সাথে যুদ্ধ ঘিরে ন্যাটোর ভেতরে উত্তেজনা তৈরি হওয়ার প্রেক্ষাপটে বুধবার ওয়াশিংটনে ডোনাল্ড ট্রাম্পের সাথে বৈঠক করেন মার্ক রুটে।

কূটনীতিকদের একজন বলেন, ওয়াশিংটনে যে অসন্তোষ ও হতাশা রয়েছে, তা আমরা বুঝি। তবে এই যুদ্ধ শুরুর আগে কিংবা পরে—কোনো সময়েই যুক্তরাষ্ট্র তার মিত্রদের সাথে পরামর্শ করেনি।

ডোনাল্ড ট্রাম্প ট্রুথ সোশ্যাল লিখেছেন, এদের কেউই—এমনকি আমাদের নিজেদের লোকজনও—খুব একটা হতাশাজনক নয়; চাপ প্রয়োগ না করা হলে ন্যাটো কিছুই বোঝে না।

সূত্র : বিবিসি