ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান ইসরাইলকে হুঁশিয়ার করে বলেছেন, ‘আমাদের হাত এখনো (বন্দুকের) ট্রিগারেই আছে।’
লেবাননে বুধবার (৮ এপ্রিল) ও বৃহস্পতিবার (৯ এপ্রিল) চালানো ইসরাইলি হামলাকে প্রাথমিক যুদ্ধবিরতি চুক্তির সুস্পষ্ট লঙ্ঘন বলে অভিহিত করেছেন ইরানের প্রেসিডেন্ট। তিনি বলেন, ‘ইরান তার লেবানিজ ভাই-বোনদের কখনোই একা ফেলে যাবে না।’
সামাজিক যোগাযোগমাধ্যম এক্স এ দেয়া এক পোস্টে মাসুদ পেজেশকিয়ান ইসরাইলি হামলাকে প্রতারণা ও সম্ভাব্য চুক্তিগুলো না মানার একটি বিপজ্জনক লক্ষণ হিসেবে বর্ণনা করেন।
এ ধরনের কর্মকাণ্ড অব্যাহত থাকলে আলোচনা অর্থবহ হবে না মনে করেন ইরানি প্রেসিডেন্ট। একইসাথে হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, ‘আমাদের হাত এখনো (বন্দুকের) ট্রিগারেই আছে।’
সূত্র : বিবিসি



