ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী সাঈদ খাতিবজাদেহ ‘টুডে’ অনুষ্ঠানে বলেছেন, ‘যুক্তরাষ্ট্র বাস্তবে আগ্রাসন থেকে সরে না এলে হরমুজ প্রণালী পুনরায় খোলা হবে না।’
তিনি বলেন, ‘হরমুজ প্রণালী দিয়ে নিরাপদ চলাচল নিশ্চিত করবে ইরান। যুক্তরাষ্ট্রের সাথে ইরান যুদ্ধ শুরুর আগ পর্যন্ত এই প্রণালী হাজার হাজার বছর ধরে খোলা ছিল।’
সাঈদ খাতিবজাদেহ তার এই বক্তব্যের মাধ্যমে লেবাননে ইসরাইলের হামলার কথাই ইঙ্গিত করেছেন বলে মনে করা হচ্ছে।
খাতিবজাদেহ বলেন, ‘ইরান আন্তর্জাতিক রীতি ও আন্তর্জাতিক আইন মেনে চলবে। তবে, হরমুজ প্রণালী আন্তর্জাতিক জলসীমার অন্তর্ভুক্ত নয়। এবং সেখানে নিরাপদ চলাচল ইরান ও ওমানের ‘সদিচ্ছার’ ওপর নির্ভর করে।’
সাংবাদিক নিক রবিনসন জানতে চান, নিরাপদ চলাচল বলতে কি বোঝানো হচ্ছে? ইরান কি প্রণালী দিয়ে যাওয়া প্রতিটি জাহাজ থেকে ফি আদায় করবে না, কিংবা জাহাজ উড়িয়ে দেয়ার হুমকি দেবে না?
এর জবাবে সাঈদ খাতিবজাদেহ বলেন, ‘ইরান চায় প্রণালীটি শান্তিপূর্ণ থাকুক।’
তবে তিনি বলেন, ‘নিরাপদ চলাচল একটি দ্বিপাক্ষিক বিষয়। উপসাগরকে যেন যুদ্ধজাহাজের মাধ্যমে অপব্যবহার করা না হয়। এর ব্যত্যয় ঘটলে ইরান তা মেনে নেবে না।’
সূত্র : বিবিসি



