বাংলাদেশ ব্যাংক গভর্নরের সাথে থাইল্যান্ডের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

সাক্ষাৎকালে বাংলাদেশ ও থাইল্যান্ডের মধ্যকার বিদ্যমান দ্বিপক্ষীয় সম্পর্ক আরো জোরদার করার লক্ষ্যে বিভিন্ন বিষয়ে বিশেষ করে অর্থনৈতিক ও বাণিজ্যিক সহযোগিতা সম্প্রসারণ, বিনিয়োগ বৃদ্ধি এবং প্রাতিষ্ঠানিক সহযোগিতা শক্তিশালী করার বিষয়ে সৌহার্দ্যপূর্ণ আলোচনা হয়।

নয়া দিগন্ত অনলাইন
গভর্নরের সাথে থাইল্যান্ডের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
গভর্নরের সাথে থাইল্যান্ডের রাষ্ট্রদূতের সাক্ষাৎ |সংগৃহীত

বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো: মোস্তাকুর রহমানের সাথে আজ সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত থাইল্যান্ডের রাষ্ট্রদূত থিতিপর্ন চিরাসাওয়াদি। বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত সাক্ষাতে ব্যাংকের পক্ষ থেকে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সাক্ষাৎকালে বাংলাদেশ ও থাইল্যান্ডের মধ্যকার বিদ্যমান দ্বিপক্ষীয় সম্পর্ক আরো জোরদার করার লক্ষ্যে বিভিন্ন বিষয়ে বিশেষ করে অর্থনৈতিক ও বাণিজ্যিক সহযোগিতা সম্প্রসারণ, বিনিয়োগ বৃদ্ধি এবং প্রাতিষ্ঠানিক সহযোগিতা শক্তিশালী করার বিষয়ে সৌহার্দ্যপূর্ণ আলোচনা হয়।

এছাড়াও বৈঠকে বিশেষজ্ঞ পর্যায়ে জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়, কারিগরি দক্ষতা বৃদ্ধি এবং বাংলাদেশ ও থাইল্যান্ডের মধ্যে রফতানি-আমদানি সংক্রান্ত লেনদেন নিষ্পত্তি প্রক্রিয়াকে আরো সহজ ও কার্যকর করার সম্ভাব্য উপায় নিয়েও আলোচনা হয়।

এ সময় থাইল্যান্ডে বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তাদের জন্য বিভিন্ন প্রশিক্ষণের সুযোগ সৃষ্টির জন্য গভর্নর মো: মোস্তাকুর রহমান থাইল্যান্ড সরকার ও থাইল্যান্ড কেন্দ্রীয় ব্যাংকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। বাসস