বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা: শফিকুর রহমান বলেছেন, দেশে আবারো যদি কেউ ফ্যাসিবাদ কায়েম করতে চায় তাহলে জনগণকে সাথে নিয়ে প্রতিহত করা হবে।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) জাতীয় সংসদের অধিবেশন শেষে এক সংক্ষিপ্ত ব্রিফিংকালে তিনি একথা বলেন।
বিরোধীদলীয় নেতা বলেন, শেরপুরে নির্বাচনকে কেন্দ্র করে আগে একটি উপজেলার সেক্রেটারিকে হত্যা করা হয়। আজ আবার আরেক উপজেলার সেক্রেটারিকে হত্যা করা হয়েছে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং স্পিকারের মাধ্যমে খুনিদের গ্রেফতার করে বিচারের দাবি জানাচ্ছি।
তিনি আরো বলেন, এর মাধ্যমে প্রমাণ হচ্ছে- যেই লাউ সেই কদু অবস্থা তৈরি হয়েছে। এতদিন বিএনপির সব কর্মকাণ্ড ছিল মানুষকে ধোঁকা দেয়ার জন্য। তারা সেই একইভাবে ফ্যাসিবাদের দিকে হাঁটছে।
জামায়াত আমির বলেন, আমারা আগের ফ্যাসিবাদকে মেনে নেইনি। জনগণ এর বিরুদ্ধে রাজপথে নেমেছিল, একইভাবে নতুন করে কেউ ফ্যাসিবাদী হতে চাইলে জনগণকে সাথে নিয়ে প্রতিরোধ গড়ে তোলা হবে।



