কামাল উদ্দীনের বাবার ইন্তেকালে মামুনুল হকের শোক

‘মুহাম্মাদ কামাল উদ্দীন দ্বীনের জন্য নিবেদিতপ্রাণ একজন কর্মী। তার বাবার ইন্তেকালে আমি গভীরভাবে শোকাহত।’

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিসের সাবেক কেন্দ্রীয় সভাপতি ও শাপলা স্মৃতি সংসদের সাধারণ সম্পাদক মাওলানা মুহাম্মাদ কামাল উদ্দীনের বাবার ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মুহাম্মাদ মামুনুল হক।

রোববার (১২ এপ্রিল) এক শোক বিবৃতিতে তিনি বলেন, ‘মুহাম্মাদ কামাল উদ্দীন দ্বীনের জন্য নিবেদিতপ্রাণ একজন কর্মী। তার বাবার ইন্তেকালে আমি গভীরভাবে শোকাহত। এই শোক শুধু তার পরিবারের নয়, আমাদের সবার। একজন দ্বীনি কর্মীর পেছনে যে পরিবার নীরবে ত্যাগ স্বীকার করে, মরহুমও তেমনই একজন সহায়ক অভিভাবক ছিলেন।’

তিনি মরহুমের মাগফেরাত কামনা করে বলেন, ‘আল্লাহ তার কবরকে প্রশস্ত ও নূরানী করুন এবং তাকে জান্নাতুল ফেরদৌস নসীব করুন।’

তিনি শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে তাদের জন্য ধৈর্য ধারণের তাওফীক কামনা করেন।

উল্লেখ্য, রোববার সন্ধ্যা ৭টার দিকে কুষ্টিয়া সদর উপজেলার নিজ বাসভবনে ইন্তেকাল করেন কামাল উদ্দীনের বাবা। তার স্ত্রী, তিন ছেলেসহ অসংখ্য আত্মীয়-স্বজন রয়েছেন।

পরিবার সূত্রে জানা গেছে, আজ সোমবার সকাল ১১টায় কুঠিপাড়া মডেল মসজিদ প্রাঙ্গণে তার জানাজা অনুষ্ঠিত হবে।