শুক্রবার ছুটির দিনেও জাতীয় সংসদের অধিবেশন বসবে।
সকাল ১০টা থেকে শুরু হবে অধিবেশন।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাত ৮টা ২৫ মিনিটে ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল এ ঘোষণা দেন।
আজ সকাল সাড়ে ১০টায় স্পিকার স্পিকার হাফিজ উদ্দিন আহমদের (বীর বিক্রম) সভাপতিত্বে সংসদের অধিবেশন শুরু হয়।
সারাদিনে চলা সংসদে ৩০ এর অধিক বিল পাস হয়েছে। সংসদে বিল নিয়ে সরকারি ও বিরোধীদলীয় সংসদ সদস্যরা ব্যাপক বিতর্ক করেন।
ফলে প্রাণবন্ত হয়ে ওঠে সংসদ। তবে এর মধ্যে পাস করা বিলের কয়েকটিকে গণবিরোধী আখ্যায়িত করে বিরোধীদলীয় সংসদ সদস্যরা মাগরিবের নামাজের আগে এক দফা ওয়াকআউটও করেন।



