হাইকোর্টের বিচারপতি রেজাউল হাসানের পদত্যাগপত্র গ্রহণ

সংবিধানের ৯৬ অনুচ্ছেদের (৮) দফা অনুযায়ী রাষ্ট্রপতির কাছে বিচারপতি মো: রেজাউল হাসান তার স্বাক্ষর করা পদত্যাগপত্র জমা দেন।

নয়া দিগন্ত অনলাইন
হাইকোর্টের বিচারপতি রেজাউল হাসান
হাইকোর্টের বিচারপতি রেজাউল হাসান |ইন্টারনেট

রাষ্ট্রপতি মো: সাহাবুদ্দিন হাইকোর্ট বিভাগের বিচারপতি মো: রেজাউল হাসানের পদত্যাগপত্র গ্রহণ করেছেন।

আজ সোমবার আইন ও বিচার বিভাগের সচিব লিয়াকত আলী মোল্লা স্বাক্ষরিত এক গেজেট বিজ্ঞপ্তিতে জানানো হয়, সংবিধানের ৯৬ অনুচ্ছেদের (৮) দফা অনুযায়ী রাষ্ট্রপতির কাছে বিচারপতি মো: রেজাউল হাসান তার স্বাক্ষর করা পদত্যাগপত্র জমা দেন।

গত ৩১ মার্চ বিচারপতি হাসান তার পদত্যাগপত্র জমা দেন। সেদিন সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মোহাম্মদ হাবিবুর রহমান সিদ্দিকী বলেন, ‘বিচারপতি মো: রেজাউল হাসান ব্যক্তিগত কারণ দেখিয়ে তার পদত্যাগপত্র জমা দিয়েছেন। পদত্যাগপত্রটি সুপ্রিম কোর্ট থেকে রাষ্ট্রপতির কাছে পাঠানো হয়েছে।’

বিচারপতি রেজাউল হাসান ২০০৯ সালের ৩০ জুন হাইকোর্ট বিভাগের অতিরিক্ত বিচারপতি হিসেবে নিয়োগ পান। ২০১১ সালের ৬ জুন তিনি হাইকোর্ট বিভাগের স্থায়ী বিচারপতি হিসেবে শপথ গ্রহণ করেন।