লিগ্যাল এইডে ৩০,৪৭৪ জনকে সরকারি খরচে আইনি সেবা

আর্থিকভাবে অস্বচ্ছল ও অসমর্থ বিচারপ্রার্থীদের আইনি সহায়তা দিতে ‘আইনগত সহায়তা প্রদান আইন’-এর অধীনে সরকারি খরচে এ সেবা দেয়া হচ্ছে।

নয়া দিগন্ত অনলাইন
সংগৃহীত

সুপ্রিম কোর্ট লিগ্যাল এইডের মাধ্যমে ৩০ হাজার ৪৭৪ জনকে সরকারি খরচে আইনি সেবা দেয়া হয়েছে।

জাতীয় আইনগত সহায়তা সংস্থার (লিগ্যাল এইড) ওয়েবসাইটে প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

২০০৯ সাল থেকে ২০২৬ সালের মার্চ পর্যন্ত লিগ্যাল এইডের সামগ্রিক কার্যক্রমের বিস্তারিত তথ্য সেখানে তুলে ধরা হয়।

প্রতিবেদন অনুযায়ী, ২০১৫ সালের ৮ সেপ্টেম্বর আনুষ্ঠানিকভাবে সুপ্রিম কোর্ট লিগ্যাল এইডের যাত্রা শুরু। সেই থেকে ২০২৬ সালের মার্চ মাস পর্যন্ত মোট ৩০ হাজার ৪৭৪ জন এ অফিসের মাধ্যমে সেবা পেয়েছেন।

সুপ্রিম কোর্ট লিগ্যাল এইডের মাধ্যমে ৩ হাজার ৩৯২টি মামলায় সরাসরি আইনি সহায়তা প্রদান করা হয়েছে। এর মধ্যে নিষ্পত্তি হয়েছে ২ হাজার ৩৩২টি মামলা।

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের অধীনে জাতীয় আইনগত সহায়তা সংস্থা এ কার্যক্রম পরিচালনা করছে।

আর্থিকভাবে অস্বচ্ছল ও অসমর্থ বিচারপ্রার্থীদের আইনি সহায়তা দিতে ‘আইনগত সহায়তা প্রদান আইন’-এর অধীনে সরকারি খরচে এ সেবা দেয়া হচ্ছে।

সূত্র : বাসস