পদত্যাগপত্র জমা দিয়েছেন হাইকোর্টের বিচারপতি রেজাউল হাসান

হাইকোর্টের বিচারপতি মো: রেজাউল হাসান ব্যক্তিগত কারণ দেখিয়ে তার পদত্যাগপত্র জমা দিয়েছেন। পদত্যাগপত্রটি সুপ্রিম কোর্ট থেকে রাষ্ট্রপতির কাছে পাঠিয়ে দেয়া হয়েছে।

নয়া দিগন্ত অনলাইন
হাইকোর্টের বিচারপতি মো: রেজাউল হাসান
হাইকোর্টের বিচারপতি মো: রেজাউল হাসান |ইন্টারনেট

সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি মো: রেজাউল হাসান পদত্যাগপত্র জমা দিয়েছেন।

এ বিষয়ে আজ সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মুহাম্মদ হাবিবুর রহমান সিদ্দিকী বলেন, ‘হাইকোর্টের বিচারপতি মো: রেজাউল হাসান ব্যক্তিগত কারণ দেখিয়ে তার পদত্যাগপত্র জমা দিয়েছেন। পদত্যাগপত্রটি সুপ্রিম কোর্ট থেকে রাষ্ট্রপতির কাছে পাঠিয়ে দেয়া হয়েছে।’

বিচারপতি মো: রেজাউল হাসান ২০০৯ সালের জুনে হাইকোর্ট বিভাগের অতিরিক্ত বিচারক হিসেবে নিয়োগ পান। দুই বছর পর ২০১১ সালের ৬ জুন তিনি হাইকোর্টের স্থায়ী বিচারক হিসেবে শপথ নেন।

সূত্র : বাসস