সোমবার (১৬ ফেব্রুয়ারি) সুপ্রিম কোর্টের আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগে রাষ্ট্রের পক্ষে মামলা পরিচালনার জন্য পাঁচজন নতুন ডেপুটি অ্যাটর্নি জেনারেল (ডিএজি) নিয়োগ দিয়েছে সরকার।
আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সলিসিটর শাখা এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এ নিয়োগ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
নতুন নিয়োগ পাওয়া ডিএজিরা হলেন– মো: আবদুস সামাদ, মলয় কুমার রায়, মো: শফিকুল ইসলাম, মো: ইছা ও মো: ওবায়দুর রহমান (তারেক)।
এদের মধ্যে মো: ইছা ও মো: ওবায়দুর রহমান (তারেক) ২০২৪ সালের ২৮ আগস্ট থেকে সহকারী অ্যাটর্নি জেনারেল (এএজি) হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। বাসস



