ক্ষমতাচ্যুত শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় ও সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের বিরুদ্ধে চব্বিশের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থান চলাকালীন ইন্টারনেট বন্ধ করে হত্যাসহ মানবতাবিরোধী অপরাধের মামলায় সাক্ষ্যগ্রহণ আগামী ২৫ ফেব্রুয়ারি।
প্রসিকিউসন পক্ষে চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম বুধবার (১৮ ফেব্রুয়ারি) এ মামলায় সূচনা বক্তব্য উপস্থাপন করেন।
আজ বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ সাক্ষ্যগ্রহণের দিন ধার্য করে আদেশ দেন।
এ মামলার আসামি সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের পক্ষে শুনানি করেন আইনজীবী লিটন আহমেদ। সজীব ওয়াজেদ জয়ের পক্ষে রাষ্ট্র নিযুক্ত আইনজীবী মঞ্জুর আলম।
গত ৪ ডিসেম্বর এ মামলায় দু’ আসামির বিরুদ্ধে অভিযোগ আমলে নেন ট্রাইব্যুনাল-১।
একইসাথে জয়ের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। বাসস



