পাবনা জেলার সাবেক এসপি শেখ রফিকুল ইসলাম ও তার স্ত্রী ফারহানা রহমানের আয়কর নথি জব্দের নির্দেশ দিয়েছেন আদালত।
সোমবার ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতের বিচারক মো: সাব্বির ফয়েজ দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন।
ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বেঞ্চ সহকারী মো: রিয়াজ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
আবেদনে বলা হয়েছে, ফারহানা রহমানের বিরুদ্ধে ৩৯ লাখ দুই হাজার ২২৫ টাকার অবৈধ সম্পদ অর্জন এবং রফিকুল ইসলামের বিরুদ্ধে স্ত্রীকে এই সম্পদ অর্জনে সহায়তার অভিযোগে দুদকের মামলা রয়েছে।
সুষ্ঠু তদন্তের স্বার্থে শুরু থেকে ২০২৪-২৫ করবর্ষ পর্যন্ত তাদের আয়কর নথি জব্দ করা প্রয়োজন।
সূত্র : বাসস


