ইস্টার্ন ইন্সুরেন্স কোম্পানীর মাহমুদ-জাকিয়ার দেশত্যাগে নিষেধাজ্ঞা

মাহমুদ হাসান এবং জান্নাতুন নেসা জাকিয়ার বিরুদ্ধে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগের অনুসন্ধান চলছে এবং দুদকে সম্পদ বিবরণী দাখিল না করার অভিযোগের মামলারও তদন্ত চলছে।

নয়া দিগন্ত অনলাইন
দুদক
দুদক |ইন্টারনেট

ইস্টার্ন ইন্সুরেন্স কোম্পানী লিমিটেডের সাবেক ডিএমডি মাহমুদ হাসান ও সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট জান্নাতুন নেসা জাকিয়ার দেশত্যাগে নিষেধাজ্ঞার আদেশ দিয়েছেন আদালত।

বুধবার ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতের বিচারক মো: সাব্বির ফয়েজ দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন।

ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বেঞ্চ সহকারি মো: রিয়াজ হোসেন বিষয়টি নিশ্চিত করেন।

আবেদনে বলা হয়, মাহমুদ হাসান এবং জান্নাতুন নেসা জাকিয়ার বিরুদ্ধে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগের অনুসন্ধন চলছে এবং দুদকে সম্পদ বিবরণী দাখিল না করার অভিযোগের মামলারও তদন্ত চলছে।

আবেদনে আরো বলা হয়, অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তিরা দেশ ছেড়ে বিদেশে পালাতে পারেন বলে অনুসন্ধানকালে বিশ্বস্ত সূত্রে জানা যায়। তাই, অভিযোগের সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে তাদের বিদেশ গমনে নিষেধাজ্ঞা প্রদান করা একান্ত প্রয়োজন।

সূত্র : বাসস