সন্ত্রাসবিরোধী আইনের মামলায় সাংবাদিক আনিস আলমগীরকে জামিন দিয়েছেন হাইকোর্ট বিভাগ।
জামিন প্রশ্নে জারি করা রুল যথাযথ ঘোষণা করে বিচারপতি কে এম জাহিদ সারওয়ার ও বিচারপতি শেখ আবু তাহেরের সমন্বয়ে গঠিত একটি হাইকোর্ট ডিভিশন বেঞ্চ আজ বৃহস্পতিবার এই রায় দেন।
আদালতে সাংবাদিক আনিস আলমগীরের জামিন আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী তামান্না ফেরদৌস।
রাজধানীর উত্তরা পশ্চিম থানার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেফতার হয়ে কারাগারে রয়েছেন সাংবাদিক আনিস আলমগীর।



