সন্ত্রাস বিরোধী আইনের মামলায় মডেল মিস্টিসহ ২ জন রিমান্ডে

পুলিশ এই দুজনকে আদালতে হাজির করে মামলায় প্রত্যেককে পাঁচ দিনের রিমান্ডে পাঠানোর আবেদন জানালে ঢাকা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো: তাজুল ইসলাম সোহাগ এই আদেশ দেন।

নয়া দিগন্ত অনলাইন
প্রতীকী ছবি

সন্ত্রাস দমন আইনে দায়ের করা একটি মামলায় মডেল সিমু আক্তার বৃষ্টি ওরফে মিস্টি সুবাস ও রফিকুল ইসলামকে আজ শুক্রবার একটি আদালত ভিন্ন ভিন্ন শর্তে রিমান্ডে পাঠিয়েছে।

তাদের মধ্যে মিস্টিকে দুই দিনের ও রফিকুলকে তিন দিনের রিমান্ডে পাঠানো হয়েছে।

পুলিশ এই দুজনকে আদালতে হাজির করে মামলায় প্রত্যেককে পাঁচ দিনের রিমান্ডে পাঠানোর আবেদন জানালে ঢাকা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো: তাজুল ইসলাম সোহাগ এই আদেশ দেন।

রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ আওয়ামী লীগের ২২-২৫ জন কর্মীর সাথে গত ২৬ মার্চ সাভারের জাতীয় স্মৃতিসৌধ থেকে এই দুজনকে আটক করা হয়। অভিযোগ, তারা আইন-শৃঙ্খলা বিঘ্নিত করার চেষ্টায় স্মৃতিসৌধে জড়ো হয়েছিল।

পরে পুলিশ আশুলিয়া থানায় একটি মামলা দায়ের করে এবং তাদেরকে এই মামলায় গ্রেফতার দেখানো হয়।

সূত্র : বাসস