ড. শরীফ ভুঁইয়া

তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা গণতন্ত্রের জন্য অপরিহার্য

সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বহাল করে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের রায় দেশের জন্য ঐতিহাসিক। কারণ এ ব্যবস্থাটা গণতন্ত্রের জন্য অপরিহার্য।

নয়া দিগন্ত অনলাইন
সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ড. শরীফ ভুঁইয়া
সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ড. শরীফ ভুঁইয়া

সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ড. শরীফ ভুঁইয়া বলেছেন, সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বহাল করে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের রায় দেশের জন্য ঐতিহাসিক। কারণ এ ব্যবস্থাটা গণতন্ত্রের জন্য অপরিহার্য।

আজ মঙ্গলবার রাজধানীর মতিঝিলে ড. কামাল হোসেনের চেম্বারে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। এ সময় সুজনের প্রধান নির্বাহী ড.বদিউল আলম মজুমদার ও আইনজীবী কারিশমা জাহান উপস্থিত ছিলেন।

সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বহাল করে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের পূর্ণাঙ্গ রায় গত রোববার প্রকাশ করা হয়েছে। এই রায়, সংবিধান সংস্কার ও সংস্কার পরিষদ নিয়ে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

এ সময় ড. বদিউল আলম মজুমদার বলেন, ‘ত্রয়োদশ সংশোধনীর রায় অনুযায়ী সর্বশেষ অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি প্রধান উপদেষ্টা হবেন। কিন্তু আলটিমেটলি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা আমরা কিভাবে দেখবো তা নির্ভর করবে-পঞ্চদশ সংশোধনীর মামলার রায়ের ওপর। তারা কি রায় এবং পর্যবেক্ষণ দেন সেটার ওপর।’

সূত্র : বাসস