শেরপুর-৩ আসনে বিএনপির মাহমুদুল হক রুবেল নির্বাচিত

ত্রয়োদশ জাতীয় সংসদের নির্বাচনে শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনে বিএনপির প্রার্থী মো: মাহমুদুল হক রুবেল এক লাখ ৬৬ হাজার ১১৭ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

এ জে এম আহছানুজ্জামান ফিরোজ, শ্রীবরদী (শেরপুর)

Location :

Sreebardi
শেরপুর-৩ আসনে বিএনপির মাহমুদুল হক রুবেল নির্বাচিত
শেরপুর-৩ আসনে বিএনপির মাহমুদুল হক রুবেল নির্বাচিত |নয়া দিগন্ত

ত্রয়োদশ জাতীয় সংসদের নির্বাচনে শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনে বিএনপির প্রার্থী মো: মাহমুদুল হক রুবেল এক লাখ ৬৬ হাজার ১১৭ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাত ৯টার দিকে ভোট গণনা শেষে রিটানিং কর্মকর্তা ও শেরপুর জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন এ ফলাফল ঘোষণা করেন।

ঘোষিত ফলাফলে দেখা যায়, বিএনপির প্রার্থী মো: মাহমুদুল হক রুবেল এক লাখ ৬৬ হাজার ১১৭ ভোট পেয়ে জয়লাভ করেছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মো: মাসুদুর রহমান মাসুদ ৪৭ হাজার ৫১ ভোট পেয়ে দ্বিতীয় হয়েছেন। ফলে, বিএনপির প্রার্থী নিকটতম প্রতিদ্বন্দ্বীর চেয়ে এক লাখ ১৯ হাজার ৬৬ ভোট বেশি পেয়ে জয়লাভ করেন।