বগুড়া-৬ আসনের ‍উপনির্বাচনে বিএনপির রেজাউল করিম বাদশা বিজয়ী

বগুড়া-৬ (সদর) আসনের উপনির্বাচনে বিএনপির সংসদ সদস্য পদপ্রার্থী মো: রেজাউল করিম বাদশা বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

আবুল কালাম আজাদ, বগুড়া অফিস

Location :

Bogura
বগুড়া-৬ আসনের ‍উপনির্বাচনে বিএনপির রেজাউল করিম বাদশা বিজয়ী
বগুড়া-৬ আসনের ‍উপনির্বাচনে বিএনপির রেজাউল করিম বাদশা বিজয়ী |নয়া দিগন্ত

বগুড়া-৬ (সদর) আসনের উপনির্বাচনে বিএনপির সংসদ সদস্য পদপ্রার্থী মো: রেজাউল করিম বাদশা বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) অনুষ্ঠিত উপনির্বাচনে ভোটগণনা শেষে রাত পৌনে ৯টার দিকে রিটার্নিং অফিসার মো: ফজলুল করিম এ ফলাফল ঘোষণা করেন।

ঘোষিত ফলাফলে দেখা যায়, এ আসনের ১৫০টি কেন্দ্রে ধানের শীষ প্রতীকে বিএনপির প্রার্থী রেজাউল করিম বাদশা পেয়েছেন এক লাখ ৩৩ হাজার ২১৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দী বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মো: আবিদুর রহমান দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ৫৬ হাজার ৯০৪ ভোট। ফলে নিকটতম প্রতিদ্বন্দীর চেয়ে বিএনপি প্রার্থী ৭৬ হাজার ৩১১ ভোট বেশি পেয়ে জয়লাভ করেন।

রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, এ উপনির্বাচনে পোস্টাল ভোট ছাড়া ৪২ দশমিক ৫৭ শতাংশ ভোট পড়েছে।