নওগাঁয় আত্রাই নদী থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

‘লাশের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। মৃত্যুর প্রকৃত কারণ নির্ণয়ে লাশটি নওগাঁ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পাশাপাশি এটি দুর্ঘটনা নাকি অন্য কোনো ঘটনা তা খতিয়ে দেখা হচ্ছে।’

মহাদেবপুর (নওগাঁ) সংবাদদাতা

Location :

Mohadevpur
নদী থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার
নদী থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার |নয়া দিগন্ত

নওগাঁর মহাদেবপুর উপজেলার হাতুর ইউনিয়নের সোমাসপুর এলাকায় আত্রাই নদী থেকে এক অজ্ঞাত পরিচয় ব্যক্তির লাশ উদ্ধার করেছে মহাদেবপুর থানা পুলিশ।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) বিকেল ৫টার দিকে স্থানীয়দের দেয়া সংবাদের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নদী থেকে লাশটি উদ্ধার করে। এ সময় উৎসুক জনতা নদীর তীরে ভিড় জমায়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নদীতে একটি লাশ ভাসতে দেখে এলাকাবাসী বিষয়টি থানায় খবর দেয়। সংবাদ পাওয়ার সাথে সাথেই থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে। তবে উদ্ধারকৃত সেই ব্যক্তির পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে লাশটি কয়েকদিন ধরে পানিতে ছিল, ফলে তা কিছুটা বিকৃত হয়ে গেছে।

এ বিষয়ে মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ওমর ফারুক বলেন, ‘লাশের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। মৃত্যুর প্রকৃত কারণ নির্ণয়ে লাশটি নওগাঁ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পাশাপাশি এটি দুর্ঘটনা নাকি অন্য কোনো ঘটনা তা খতিয়ে দেখা হচ্ছে। বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করছে পুলিশ।’