রাজধানীতে ট্রেনের ধাক্কায় মৃত্যু ১

মোবাইল ফোনে কথা বলতে বলতে ট্রেনলাইন দিয়ে হেঁটে যাওয়ার সময় কিশোরগঞ্জ এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

নিজস্ব প্রতিবেদক
রাজধানীতে ট্রেনের ধাক্কায় মৃত্যু ১
রাজধানীতে ট্রেনের ধাক্কায় মৃত্যু ১ |প্রতীকী ছবি

রাজধানীর বিমানবন্দর থানা এলাকার রেল ক্রসিংয়ের দক্ষিণ পাশের টাউন লাইনে সামনে কিশোরগঞ্জ এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় স্বপন কুমার সরকার (৫৫) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে তার লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

স্বপন কুমার বগুড়া জেলার সোনাতলা থানার উত্তর বাসহাটা গ্রামের রামেশ চন্দ্র সরকারের ছেলে।

ঢাকা রেলওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) মো: আব্দুর রাজ্জাক বলেন, আমরা খবর পেয়ে বিমানবন্দর থানা এলাকার রেল ক্রসিংয়ের দক্ষিণ পাশের টাউন লাইন কিমি-৩০৪/১-এর সামনে থেকে লাশ উদ্ধার করি। পরে আইনি প্রক্রিয়া শেষে লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যালের মর্গে পাঠানো হয়েছে।

স্থানীয়দের বরাত দিয়ে তিনি আরো বলেন, গতকাল রাতে মোবাইল ফোনে কথা বলতে বলতে ট্রেনলাইন দিয়ে হেঁটে যাওয়ার সময় কিশোরগঞ্জ এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।