রাজধানীর তুরাগে বস্তিতে আগুন

বৃহস্পতিবার (৯ এপ্রিল) সন্ধ্যা ৬টা ২৫ মিনিটে আগুন লাগার সংবাদ পায় ফায়ার সার্ভিস। আগুন রাত ৭টা ১৯ মিনিটে নিয়ন্ত্রণে আসে।

নিজস্ব প্রতিবেদক
রাজধানীর তুরাগের রানাভোলা এলাকায় আগুন
রাজধানীর তুরাগের রানাভোলা এলাকায় আগুন |প্রতীকী ছবি

রাজধানীর তুরাগের রানাভোলা এলাকায় আব্দুর রহমান হাইস্কুলের পাশের একটি বস্তিতে আগুন লেগেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) সন্ধ্যা ৬টা ২৫ মিনিটে আগুন লাগার সংবাদ পায় ফায়ার সার্ভিস। আগুন রাত ৭টা ১৯ মিনিটে নিয়ন্ত্রণে আসে।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাকিবুল হাসান জানান, সংবাদ পাওয়ার পরপরই ঘটনাস্থলে পাঁচটি ইউনিট পাঠানো হয় এবং তারা আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

তিনি জানান, প্রাথমিকভাবে আগুন লাগার কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। এছাড়া এখন পর্যন্ত হতাহত হওয়ার কোনো খবর পাওয়া যায়নি।

আগুন নিয়ন্ত্রণে এলেও এখনো নির্বাপণ করা হয়নি।