দৈনিক নয়া দিগন্ত বাংলাদেশের একটি জনপ্রিয় ও নির্ভরযোগ্য গণমাধ্যম, যা প্রতিদিন পাঠকদের কাছে সর্বশেষ খবর, বিশ্লেষণ, ও ঘটনার পেছনের সত্য তুলে ধরার লক্ষ্যে কাজ করে। ২০০৪ সালে প্রিন্ট সংস্করণ হিসেবে এর যাত্রা শুরু। নয়া দিগন্তে জাতীয়, আন্তর্জাতিক, রাজনীতি, অর্থনীতি, খেলাধুলা, বিনোদন, তথ্যপ্রযুক্তি, ধর্ম ও লাইফস্টাইলসহ নানা বিষয়ের সংবাদ পরিবেশন করা হয়। তথ্যের নির্ভুলতা, বস্তুনিষ্ঠতা ও সাংবাদিকতার নীতিমালাকে গুরুত্ব দিয়ে প্রতিটি সংবাদ প্রকাশ করা হয়। সত্যের সঙ্গে প্রতিদিন এই স্লোগানকে ধারন করে নয়া দিগন্ত একটি তথ্যবহুল, দায়িত্বশীল ও পাঠকবান্ধব সংবাদপত্র হিসেবে দেশের মানুষের পাশে থাকা এবং সময়োপযোগী ও প্রাসঙ্গিক খবর সবার আগে পৌঁছে দেয়।
প্রতিরক্ষা সরঞ্জাম ও প্রযুক্তি হস্তান্তর নিয়ে বাংলাদেশ-জাপান চুক্তি
চুক্তির আওতায় দু’দেশের সরকারের মধ্যে প্রতিরক্ষা সরঞ্জাম ও প্রযুক্তি হস্তান্তরের জন্য একটি আইনি কাঠামো তৈরি হলো।
অর্থ উপদেষ্টা অন্তর্বর্তী সরকার দেশের অর্থনীতিকে ‘সন্তোষজনক’ অবস্থায় রেখে যাচ্ছে
‘আমি মনে করি, আমরা অর্থনীতিকে একটি সন্তোষজনক অবস্থায় রেখে যাচ্ছি। পরবর্তী সরকার দায়িত্ব নিলে বড় ধরনের অর্থনৈতিক সংকটে পড়তে হবে না।’
রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ৫.৯ মাত্রার ভূমিকম্প
আজ মঙ্গলবার ভোর সাড়ে ৪টার দিকেও আরেকটি ভূমিকম্প অনুভূত হয়েছিলো, রিখটার স্কেলে যার মাত্রা ছিল ৪.১।
অদম্য টি-টোয়েন্টি কাপের টিকিট বিক্রি শুরু
টুর্নামেন্টের টিকিটের দামও ঘোষণা করেছে বিসিবি। ইস্টার্ন গ্যালারির টিকিট এক শ’ টাকায়, নর্থ ও সাউথ স্ট্যান্ডের টিকিট দু’ শ’ টাকায় , ক্লাব হাউসের টিকিট পাঁচ শ’ টাকায় এবং গ্র্যান্ড স্ট্যান্ডের টিকিট এক হাজার টাকায় বিক্রি হবে।
শ্রীলঙ্কার বিশ্বকাপ দল ঘোষণা
আগামী ৮ ফেব্রুয়ারি কলম্বোতে ‘বি’ গ্রুপে আয়ারল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ শুরু করবে দাসুন শানাকার নেতৃত্বাধীন শ্রীলঙ্কা। ‘বি’ গ্রুপের অন্য তিন দল- অস্ট্রেলিয়া, ওমান ও জিম্বাবুয়ে।
ইতিহাদ ছেড়ে আল হিলালে যোগ দিলেন করিম বেনজেমা
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) রিয়াদভিত্তিক ক্লাবটি লিখেছে, ‘করিম বেনজেমা এখন আনুষ্ঠানিকভাবে হিলালি।‘
বিমানের নতুন এমডি ও সিইও নিযুক্ত হলেন হুমায়রা সুলতানা
নতুন এমডি নিয়োগ না হওয়া পর্যন্ত ড. হুমায়রা সুলতানা এ দায়িত্ব পালন করবেন।
ইরানের রাজধানী তেহরানে ভয়াবহ আগুন
তেহরানের জান্নাত আবাদ মার্কেটে আগুনের সূত্রপাত হয়। আগুনের কারণ এখনো নিশ্চিতভাবে জানা যায়নি।
মণিপুরে বিজেপি নেতা হচ্ছেন নতুন মুখ্যমন্ত্রী
তিনি মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) বিজেপি বিধায়ক দলনেতা নির্বাচিত হয়েছেন।
ইরানকে যুক্তরাষ্ট্রের সাথে চুক্তি করতে হবে : সংযুক্ত আরব আমিরাতের শীর্ষ কর্মকর্তা
গারগাশ বলেন, ‘আমি চাই সরাসরি ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা হোক, যাতে আমরা প্রতিদিন এই সমস্যা নিয়ে উদ্বিগ্ন না হই।’
জাতীয় স্বার্থের মধ্যেই যুক্তরাষ্ট্রের সাথে আলোচনা হবে : ইরানের প্রেসিডেন্ট
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেয়া এক পোস্টে পেজেশকিয়ান বলেন, হুমকি ও অযৌক্তিক প্রত্যাশা থেকে মুক্ত উপযুক্ত পরিবেশ তৈরি হলে ন্যায়সঙ্গত ও সমতাভিত্তিক আলোচনার পথে এগোনোর জন্য তিনি নির্দেশ দিয়েছেন।
দেশ গড়তে বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের অংশগ্রহণ চান জাইমা রহমান
‘বাংলাদেশ যেন সবার জন্য হয়। এখানে যেন সবার সমান অধিকার থাকে, কেউ বঞ্চিত না হোন।’
টেন্ডার-নির্বাচন নেক্সাস
সরকারি উন্নয়ন প্রকল্পে টেন্ডার নিয়ন্ত্রণ করা মানে শুধু ব্যবসায় পাওয়া নয়- এর অর্থ বহুমাত্রিক অর্থনৈতিক ক্ষমতা, যা শেষ পর্যন্ত গিয়ে নির্বাচনী রাজনীতিকে প্রভাবিত করে। কারণ বাংলাদেশে নির্বাচনের বড় অংশই এখনো অপ্রাতিষ্ঠানিক অর্থায়নের ওপর নির্ভরশীল। আর সেই অর্থের বড় উৎস হিসেবে কাজ করছে ‘টেন্ডার সিন্ডিকেট’। বিশেষজ্ঞরা একে বলছেন, টেন্ডার-নির্বাচন একটি নেক্সাস বা অশুভ চক্র। অর্থাৎ- সরকারি প্রকল্পের অর্থ ও নির্বাচনী রাজনীতির পারস্পরিক নির্ভরতা।
কথার লড়াই রূপ নিচ্ছে রাজনৈতিক সঙ্ঘাতে
ভোটের দিন যতই ঘনিয়ে আসছে রাজনীতির মাঠ ততই উত্তপ্ত হচ্ছে। দীর্ঘ দিনের রাজনৈতিক মিত্র বিএনপি ও জামায়াত জোটের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হবে এই প্রথমবারের মতো। কার্যক্রম নিষিদ্ধি হওয়ায় আওয়ামী লীগ এখন ভোটের বাইরে। হাসিনার পতনের পর জুলাইপন্থী দলগুলোর সাথে দীর্ঘ আলোচনা শেষে রাষ্ট্র সংস্কারের লক্ষ্যে প্রণীত হয় ‘জুলাই জাতীয় সনদ-২০২৫’। কার্যক্রমে নিষেধাজ্ঞা থাকায় ফ্যাসিস্ট আওয়ামী লীগ ও তাদের দোসররা নির্বাচন ও গণভোট নিয়ে নানা অপপ্রচার চালাচ্ছে। তারা ‘না’-এর পক্ষে ন্যারেটিভ তৈরি করে মাঠে নেমেছে প্রকাশ্যে।
পাচারের অর্থ উদ্ধারে বিদেশী লিগ্যাল ফার্মে যাচ্ছে বাংলাদেশ ব্যাংক
দেশীয় তদন্ত কাঠামো, যৌথ টাস্কফোর্স ও আইনগত প্রচেষ্টা ব্যর্থ হওয়ার পর এবার নতুন কৌশলে আন্তর্জাতিক লড়াইয়ে নামছে কেন্দ্রীয় ব্যাংক। প্রথমবারের মতো বিদেশী আন্তর্জাতিক লিগ্যাল ফার্ম নিয়োগের মাধ্যমে পাচারকারীদের বিরুদ্ধে বিভিন্ন দেশে মামলা পরিচালনা করে সম্পদ জব্দ ও অর্থ উদ্ধার করা হবে।
নির্বাচন ঘিরে কক্সবাজারে যৌথ বাহিনীর অভিযান জোরদার
অভিযানে ১৯টি বিভিন্ন ধরনের অবৈধ আগ্নেয়াস্ত্র, ১০০টি বিভিন্ন ধরনের গুলি ও ৯৩টি দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করা হয়। এ সময় একটি ড্রোন, একটি ওয়াকিটকি, ১৩ লাখ জাল নোটসহ বিভিন্ন নাশকতা সৃষ্টিকারী দ্রব্যসামগ্রীও জব্দ করা হয়। এছাড়াও ছয় হাজার ২০১টি ইয়াবা, ৫৪১ লিটার দেশীয় মদ, ২৩ লিটার বিয়ার ও ছয় কেজি গাঁজাসহ বিভিন্ন মাদক সেবন সরঞ্জামাদি উদ্ধার হয়েছে।
আজ জহির রায়হানের অন্তর্ধানবার্ষিকী
জাতীয় প্রেস ক্লাবে আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেন, মুক্তিযুদ্ধ চলার সময় ভারতে অনেক নেতার ‘কাণ্ডকীর্তি’ দেখেছেন এবং এসব কিছুর ছবিও তুলে রেখেছেন। তাদের মুখোশ খুলে দেয়ার দৃঢ়প্রত্যয় ব্যক্ত করেন তিনি। এই প্রেক্ষাপটে কয়েক দিন পর ৩০ জানুয়ারি ভাইয়ের খোঁজে যান মিরপুর। সে দিন সেখানে সশস্ত্র অবাঙালি এবং সেনা ও পুলিশের যৌথবাহিনীর মধ্যে প্রচণ্ড সংঘর্ষ হয়েছিল। জহির রায়হান ওই দিন থেকে নিরুদ্দেশ রয়েছেন।
এক পায়ে দাঁড়িয়ে থাকার আশ্চর্যজনক উপকারিতা
এক পায়ে দাঁড়িয়ে থাকার অনুশীলনের ব্যায়ামটি ভারসাম্যের নিয়ন্ত্রণের উন্নতি ও মস্তিষ্কের গঠনে পরিবর্তন ঘটায়।
গাজার রাফাহ সীমান্ত ক্রসিং নিয়ে যা জানা দরকার
মিসরের সাথে সংযুক্ত রাফাহ ক্রসিংকে অনেক সময় গাজার ‘প্রাণরেখা’ বলা হয়। এটি একমাত্র সীমান্তপথ, যা ইসরাইলের ভেতর দিয়ে নয়।
গাজার রাফাহ ক্রসিং আংশিকভাবে খুলল ইসরাইল
রাফাহ ক্রসিং বেসামরিক মানুষ ও ত্রাণ সহায়তা প্রবেশের জন্য একটি গুরুত্বপূর্ণ প্রবেশদ্বার। তবে হামাসের সাথে যুদ্ধে ২০২৪ সালের মে মাসে ইসরাইলি বাহিনী ক্রসিংটির নিয়ন্ত্রণ নেয়ার পর থেকে এটি বন্ধ ছিল।
গাজায় ইসরাইলি হামলায় নিহত ৩২
শনিবার গাজায় ইসরাইলি বিমান হামলায় অন্তত ৩২ জন নিহত হয়েছেন, যাদের মধ্যে বেশিভাগই নারী ও শিশু। হামলার লক্ষ্যবস্তু ছিল আবাসিক অ্যাপার্টমেন্ট, আশ্রয়কেন্দ্র এবং পুলিশ স্টেশন।
আজ থেকে সীমিত পরিসরে খুলছে রাফাহ সীমান্ত
যুদ্ধবিরতির প্রেক্ষাপটে আজ থেকে রাফাহ সীমান্ত সীমিত পরিসরে শুধু মানুষের যাতায়াতের জন্য খুলছে, মূলত আহতদের চলাচল দিয়ে শুরু হবে। তবে কতজন পার হতে পারবেন বা গাজায় ফেরার অনুমতি মিলবে কি না- সে বিষয়ে এখনো স্পষ্ট সিদ্ধান্ত নেই।
গাজায় ইসরাইলি বিমান হামলায় একদিনে নিহত ৩২
দক্ষিণাঞ্চলীয় শহর খান ইউনিসে বাস্তুচ্যুতদের একটি তাবুতে হেলিকপ্টার গানশিপ থেকে হামলা চালানো হয়। প্রত্যক্ষদর্শী ও স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, চলতি মাসের শুরুতে কার্যকর হওয়া যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপের পর এটিই সবচেয়ে ভয়াবহ হামলা।


































































