বিশ্বকাপ শেষে অবসর, অতঃপর হাফেজে কোরআন হতে চান নুসাইর

তিনি বলেন, ‘আমি হয়তো বিশ্বকাপের পর অবসর নেয়ার সিদ্ধান্ত নিতে পারি। জীবন খুব ছোট। আমি কোরআন মুখস্থ করতে চাই এবং একদিন মসজিদের ইমাম হতে চাই।’

নয়া দিগন্ত অনলাইন
মরক্কোর তারকা ডিফেন্ডার নুসাইর মাজরাউই
মরক্কোর তারকা ডিফেন্ডার নুসাইর মাজরাউই |সংগৃহীত

পবিত্র কোরআনের একজন হাফেজ হতে চান। এজন্য বিশ্বকাপ শেষেই পেশাদার ফুটবল থেকে অবসরের কথা ভাবছেন মরক্কোর তারকা ডিফেন্ডার নুসাইর মাজরাউই। এরপরই কোরআন মুখস্থ করা শুরু করবেন তিনি।

২৮ বছর বয়সী এই ফুটবলার জানিয়েছেন, ফুটবল বিশ্বকাপের পর ক্যারিয়ারের ইতি টেনে তিনি পুরোপুরি মনোযোগ দিতে চান কোরআন মুখস্থ করা এবং ধর্মীয় সেবায় নিজেকে নিয়োজিত করার দিকে।

২০২৬ ফিফা বিশ্বকাপকে ঘিরে গত মার্চে দেয়া এক পুরোনো সাক্ষাৎকারে মাজরাউই স্পষ্টভাবে ইঙ্গিত দেন, এই টুর্নামেন্টই হতে পারে তার শেষ আন্তর্জাতিক আসর।

তিনি বলেন, ‘আমি হয়তো বিশ্বকাপের পর অবসর নেয়ার সিদ্ধান্ত নিতে পারি। জীবন খুব ছোট। আমি কোরআন মুখস্থ করতে চাই এবং একদিন মসজিদের ইমাম হতে চাই।’

তার এই মন্তব্যটি চলতি বিশ্বকাপে নতুন করে আলোচনায় আসে। যদিও তিনি এখনো আনুষ্ঠানিকভাবে অবসরের তারিখ নিশ্চিত করেননি, তবে ধারণা করা হচ্ছে—ধর্মীয় শিক্ষায় নিজেকে সম্পূর্ণভাবে নিবেদিত করার পরিকল্পনা থেকেই এমন সিদ্ধান্তের কথা ভাবছেন তিনি।

কোরআন মুখস্থ করা বা ‘হিফজ’ সম্পন্ন করা একটি দীর্ঘ ও নিবিড় প্রক্রিয়া, যা সম্পূর্ণ করতে বছরের পর বছর অধ্যবসায় প্রয়োজন। পাশাপাশি ইমাম হওয়ার জন্য শুধু কোরআন মুখস্থই নয়, প্রয়োজন গভীর ধর্মীয় জ্ঞান ও কমিউনিটি নেতৃত্বের দক্ষতা।