বিশ্বকাপের তৃতীয় স্থান

প্রথমার্ধেই ফ্রান্সের জালে ইংল্যান্ডের ৪ গোল

ম্যাচের শুরুতেই ফ্রান্সের জালে বল জড়াতে সক্ষম হয় ব্রিটিশরা। ৩ মিনিটেই প্রথম গোলটি করেন ডিক্লান রাইস।

নয়া দিগন্ত অনলাইন
ম্যাচের তৃতীয় মিনিটেই প্রথম গোলটি করেন ডিক্লান রাইস
ম্যাচের তৃতীয় মিনিটেই প্রথম গোলটি করেন ডিক্লান রাইস |সংগৃহীত

ফিফা বিশ্বকাপের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের প্রথমার্ধেই ফ্রান্সকে চার গোল দিয়েছে ইংল্যান্ড।

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার মিয়ামি স্টেডিয়ামে মুখোমুখি হয়েছে ইউরোপের দল দু’টি।

ম্যাচের শুরুতেই ফ্রান্সের জালে বল জড়াতে সক্ষম হয় ব্রিটিশরা। ৩ মিনিটেই প্রথম গোলটি করেন ডিক্লান রাইস। ১৮ মিনিটে আসে দ্বিতীয় গোল। এটি করেন এজরি কনসা। এরপর ৩৭ ও ৪৬ মিনিটে একাই দু’টি গোল করেন বুকাইও সাকা।

ম্যাচের ১২তম মিনিটে সাকা আরেকটি গোল করলেও সেটি পরে অফসাইটের জন্য বাতিল হয়।

ডিক্লান রাইসের গোলটি ইংল্যান্ডের হয়ে দ্বিতীয় দ্রুততম গোল। এর আগের রেকর্ডটি ছিল ইউরো ২০২০ ফাইনালে ইতালির বিপক্ষে। ম্যাচ শুরুর দুই মিনিটেই গোলটি করেছিলেন লুক শ।