বিশ্বকাপে উড়লো ফিলিস্তিনের পতাকা, সরিয়ে দেয়া হলো ইসরাইলের পতাকা

ফিলিস্তিনি কর্মকর্তা ও অধিকারকর্মীদের পক্ষ থেকেও ইসরাইলি ফুটবল অ্যাসোসিয়েশনের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার জন্য ফিফাকে প্রতিনিয়ত চাপ দেয়া হচ্ছে।

নয়া দিগন্ত অনলাইন
গ্যালারিতে ফিলিস্তিনের পতাকা উড়তে দেয়া হলেও নামিয়ে ফেলা হয় অবৈধ রাষ্ট্র ইসরাইলের পতাকা
গ্যালারিতে ফিলিস্তিনের পতাকা উড়তে দেয়া হলেও নামিয়ে ফেলা হয় অবৈধ রাষ্ট্র ইসরাইলের পতাকা

চলমান ফুটবল বিশ্বকাপে ইরান ও নিউজিল্যান্ডের উদ্বোধনী ম্যাচে গ্যালারিতে ফিলিস্তিনের পতাকাগুলো সগৌরবে উড়তে দেখা গেছে। তবে একই সময়ে সেখানে এক দর্শকের আনা ইসরাইলি পতাকাটি নিরাপত্তার স্বার্থে কেড়ে নেয় মাঠের নিরাপত্তাকর্মীরা।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, ইসরাইলি পতাকা নামিয়ে দেয়ার সময় ওই দর্শক তীব্র ক্ষোভ প্রকাশ করে ফিলিস্তিনি পতাকার দিকে আঙুল তোলেন। নিরাপত্তাকর্মীরা তাকে পরিষ্কার জানিয়ে দেন যে, ওপরের নির্দেশ ও নিরাপত্তার স্বার্থেই বিতর্কিত ইসরাইলি পতাকাটি সরিয়ে নেয়া হচ্ছে।

বৃহস্পতিবার (১৮ জুন) জেরুসালেম টাইমস জানিয়েছে, অংশগ্রহণকারী দল ছাড়া অন্য দেশের পতাকা ওড়ানোর নিয়ম না থাকার দোহাই দিলেও, নিপীড়িত ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে গ্যালারিতে ফিলিস্তিনের পতাকাগুলো ঠিকই বহাল তবিয়তে দৃশ্যমান ছিল, যা বিশ্বমঞ্চে ইসরাইলের চরম নৈতিক পরাজয় ফুটিয়ে তুলেছে।

ফিলিস্তিনের পক্ষে এবং ইসরাইলের আগ্রাসনের বিরুদ্ধে এই ক্ষোভ এখন ফিফা থেকে ইসরাইলকে পুরোপুরি হঠানোর গণদাবিতে রূপ নিয়েছে। কানাডায় বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচের আগে টরন্টোতে এক বিশাল বিক্ষোভে আন্দোলনকারীরা ফিফা লোগোর পাশে ‘ফিফা থেকে ইসরাইলকে হঠাও’ লেখা সুবিশাল ব্যানার প্রদর্শন করেন।

ফিলিস্তিনি কর্মকর্তা ও অধিকারকর্মীদের পক্ষ থেকেও ইসরাইলি ফুটবল অ্যাসোসিয়েশনের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার জন্য ফিফাকে প্রতিনিয়ত চাপ দেয়া হচ্ছে। এই বিশ্বব্যাপী তীব্র চাপের মুখে পড়ে পরিস্থিতি সামাল দিতে ফিফা আগামী সেপ্টেম্বরে মার্কিন যুক্তরাষ্ট্রে একটি অনূর্ধ্ব-১৫ ফুটবল উৎসবে ইসরাইল ও ফিলিস্তিনের মধ্যে প্রতীকী প্রীতি ম্যাচের কথা ভাবছে।

অন্যদিকে, ফিলিস্তিনের পক্ষে বিশ্ববাসীর এই জাগরণে খোদ মার্কিন যুক্তরাষ্ট্র চিন্তায় পড়েছে এবং তাদের বিশেষ দূত রাব্বি ইহুদা কাপলুন ইসরাইলবিরোধীদের মার্কিন যুক্তরাষ্ট্রে আসতে না দেয়ার হুমকিও দিয়েছিলেন। তবে মার্কিন প্রশাসনের এমন পক্ষপাতমূলক রক্তচক্ষু উপেক্ষা করেই গ্যালারি থেকে রাজপথ—সবখানেই ফিলিস্তিনিদের অধিকারের পক্ষে মানুষের জোরালো অবস্থান এবং ইসরাইলি প্রতীক বর্জনের ঘটনা দিন দিন আরো বেগবান হচ্ছে।

সূত্র : জেরুসালেম পোস্ট