বিশ্বকাপের আগে ২ প্রীতি ম্যাচ আর্জেন্টিনার

২০২২ বিশ্বকাপে চ্যাম্পিয়ন হওয়ার পর এই প্রথম ইউরোপিয়ান কোনো দলের মুখোমুখি হবে আর্জেন্টিনা।

নয়া দিগন্ত অনলাইন
আর্জেন্টিনা ফুটবল টিম
আর্জেন্টিনা ফুটবল টিম |নয়া দিগন্ত

শিরোপা ধরে রাখার মিশন নিয়ে এবারের বিশ্বকাপে পা রাখবে আর্জেন্টিনা। তবে আসর শুরুর আগে শেষ সময়ে নিজেদের ঝালিয়ে নিতে দুইটি প্রীতি ম্যাচ খেলবে দলটি।

জুনের শুরুতে বিশ্ব চ্যাম্পিয়নদের প্রতিপক্ষ হন্ডুরাস ও আইসল্যান্ড। ম্যাচ দুইটি অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্রে। আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) এ খবর নিশ্চিত করেছে।

২০২২ বিশ্বকাপে চ্যাম্পিয়ন হওয়ার পর এই প্রথম ইউরোপিয়ান কোনো দলের মুখোমুখি হবে আর্জেন্টিনা।

হন্ডুরাসের বিপক্ষে ম্যাচটি হবে ৬ জুন টেক্সাসের কাইল ফিল্ড স্টেডিয়ামে, তিন দিন পর অ্যালাবামার অবার্নের জর্ডান-হেয়ার স্টেডিয়ামে আইসল্যান্ডের বিপক্ষে ম্যাচ।

ফিফা র‌্যাঙ্কিংয়ে বর্তমানে ৬৬ নম্বরে আছে হন্ডুরাস, আইসল্যান্ড আছে ৭৫ নম্বরে। এবারের বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করতে পারেনি দেশ দুইটি।

সবশেষ দুইটি প্রীতি ম্যাচে মৌরিতানিয়াকে ২-১ গোলে হারানোর পর জাম্বিয়াকে ৫-০ গোলে উড়িয়ে দেয় আর্জেন্টিনা। বলা যায় বিশ্বকাপের আগে বেশ ছন্দেই আছে তারা।

বিশ্বকাপে ট্রফি ধরে রাখার লড়াই শুরু করবে তারা ১৬ জুন আলজেরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে। ‘জে’ গ্রুপে তাদের অন্য দুই প্রতিপক্ষ অস্ট্রিয়া ও জর্ডান।