বিশ্বকাপের দ্বিতীয় উদ্বোধনী অনুষ্ঠানে পারফর্ম করবেন নোরা ফাতেহি

আজ শুক্রবার কানাডার টরেন্টোতে রাত ১টায় গড়াবে কানাডা বনাম বসনিয়া ও হার্জেগোভিনা ম্যাচ। তার আগে আয়োজন করা হয়েছে উদ্বোধনী অনুষ্ঠান। যেখানে পারফর্ম করবেন খ্যাতিমান সব শিল্পীরা।

নয়া দিগন্ত অনলাইন
নোরা ফাতেহি
নোরা ফাতেহি |সংগৃহীত

এবারের বিশ্বকাপে অনেক কিছুই নতুন হচ্ছে। যার একটি স্বাগতিক তিন দেশেই উদ্বোধনী অনুষ্ঠান আয়োজন। মেক্সিকো, কানাডা ও যুক্তরাষ্ট্র—তিন দেশেই প্রথম ম্যাচের আগে হচ্ছে উদ্বোধনী অনুষ্ঠান।

বৃহস্পতিবার মেক্সিকোতে বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচের আগে জমকালো অনুষ্ঠান আয়োজন করা হয়। ম্যাচ শুরুর ৯০ মিনিট আগে মাঠেই পারফর্ম করেন চারবারের গ্র্যামি জয়ী বিশ্বখ্যাত শিল্পী শাকিরা।

আজ শুক্রবার কানাডার টরেন্টোতে রাত ১টায় গড়াবে কানাডা বনাম বসনিয়া ও হার্জেগোভিনা ম্যাচ। তার আগে আয়োজন করা হয়েছে উদ্বোধনী অনুষ্ঠান। যেখানে পারফর্ম করবেন খ্যাতিমান সব শিল্পীরা।

তাদের মধ্যে অন্যতম আকর্ষণ কানাডিয়ান শিল্পী নোরা ফাতেহি, যিনি বলিউডে নিজের নাচ ও সঙ্গীত প্রতিভার মাধ্যমে আন্তর্জাতিক অঙ্গনে বিশেষ পরিচিতি গড়ে তুলেছেন।

তার সাথে থাকবেন ফরাসি পপ তারকা ভেজিড্রিম ও বাংলাদেশী-আমেরিকান গায়ক সঞ্জয়। তিন শিল্পীর যৌথ পরিবেশনা নিয়ে ইতোমধ্যেই ফুটবলপ্রেমীদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে।

এর আগে, ২০২২ সালের কাতার বিশ্বকাপের বিভিন্ন অনুষ্ঠানে অংশ নিয়ে দর্শকদের মুগ্ধ করেছিলেন নোরা। সেই সফলতার ধারাবাহিকতায় আবারো ফিফার বিশ্বমঞ্চে ফিরছেন তিনি।

পাশাপাশি উদ্বোধনী অনুষ্ঠানে আরো থাকছেন কানাডার জনপ্রিয় শিল্পী অ্যালানিস মরিসেট, আলেসিয়া কারা, এলিয়ান্না, জেসি রেয়েজ, মাইকেল বুবলে ও উইলিয়াম প্রিন্স। এ অনুষ্ঠান শুরু হবে রাত সাড়ে ১১টায়।