কোরিয়াকে হারিয়ে বিশ্বকাপে প্রথমবার নকআউটে দক্ষিণ আফ্রিকা

বিরতির পর ম্যাচের ৬২তম মিনিটে আসে কাঙ্ক্ষিত গোল। দক্ষিণ আফ্রিকার আক্রমণভাগের অন্যতম ভরসা থাপেলো মাসেকো প্রতিপক্ষের রক্ষণভাগ ভেদ করে বল জালে পাঠান। তার এই একমাত্র গোলেই জয় নিশ্চিত হয় দক্ষিণ আফ্রিকার।

ক্রীড়া ডেস্ক
কোরিয়াকে ১-০ গোয়ে হারিয়ে দক্ষিণ আফ্রিকার খেলোযাড়দের উদযাপন
কোরিয়াকে ১-০ গোয়ে হারিয়ে দক্ষিণ আফ্রিকার খেলোযাড়দের উদযাপন |সংগৃহীত

ফিফা বিশ্বকাপের মঞ্চে নতুন ইতিহাস গড়েছে দক্ষিণ আফ্রিকা। দক্ষিণ কোরিয়াকে ১-০ গোলে হারিয়ে প্রথমবারের মতো বিশ্বকাপের নকআউট পর্বে জায়গা করে নিয়েছে আফ্রিকার দেশটি। গুরুত্বপূর্ণ এই জয়ে ‘এ’ গ্রুপের রানার্সআপ হয়ে দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করেছে তারা।

বৃহস্পতিবার (২৫ জুন) মেক্সিকোর মন্তেরেই স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে শুরু থেকেই দুই দলই আক্রমণাত্মক ফুটবল উপহার দেয়। প্রথমার্ধে একাধিক সুযোগ তৈরি হলেও কোনো দলই গোলের দেখা পায়নি। ফলে গোলশূন্য সমতায় বিরতিতে যায় দুই দল।

বিরতির পর ম্যাচের ৬২তম মিনিটে আসে কাঙ্ক্ষিত গোল। দক্ষিণ আফ্রিকার আক্রমণভাগের অন্যতম ভরসা থাপেলো মাসেকো প্রতিপক্ষের রক্ষণভাগ ভেদ করে বল জালে পাঠান। তার এই একমাত্র গোলেই জয় নিশ্চিত হয় দক্ষিণ আফ্রিকার।

গোল হজমের পর সমতায় ফেরার মরিয়া চেষ্টা চালায় দক্ষিণ কোরিয়া। ম্যাচের বাকি সময়ে তারা আক্রমণের তীব্রতা বাড়ালেও দক্ষিণ আফ্রিকার সুসংগঠিত রক্ষণভাগ ও গোলরক্ষকের দৃঢ়তায় আর গোল আদায় করতে পারেনি। ফলে ১-০ গোলের মূল্যবান জয় নিয়ে মাঠ ছাড়ে আফ্রিকান প্রতিনিধিরা।

এই জয়ের ফলে তিন ম্যাচে এক জয়, এক ড্র ও এক হারে দক্ষিণ আফ্রিকার পয়েন্ট দাঁড়ায় ৪। একই গ্রুপে তিন ম্যাচের সবকটিতে জয় পেয়ে পূর্ণ ৯ পয়েন্ট নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে স্বাগতিক Mexico। বিশ্বকাপের নিয়ম অনুযায়ী গ্রুপের শীর্ষ দুটি দল সরাসরি নকআউট পর্বে খেলার সুযোগ পায়। সেই সুবাদে মেক্সিকোর সঙ্গে দ্বিতীয় দল হিসেবে শেষ ষোলো নয়, ‘রাউন্ড অব ৩২’-এ জায়গা করে নিয়েছে দক্ষিণ আফ্রিকা।

অন্যদিকে তিন ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে গ্রুপে তৃতীয় স্থানে রয়েছে দক্ষিণ কোরিয়া। তবে তাদের বিশ্বকাপ যাত্রা এখনও শেষ হয়ে যায়নি। প্রতিযোগিতার নিয়ম অনুযায়ী বিভিন্ন গ্রুপের তৃতীয় স্থানধারী দলগুলোর মধ্যে সেরা আটটি দলও দ্বিতীয় রাউন্ডে খেলার সুযোগ পাবে। ফলে নকআউটের আশা বাঁচিয়ে রাখতে এখন অন্য গ্রুপগুলোর ফলাফলের দিকে তাকিয়ে থাকতে হবে দক্ষিণ কোরিয়াকে।

এদিকে একই সময়ে অনুষ্ঠিত গ্রুপের অন্য ম্যাচে স্বাগতিক মেক্সিকো ৩-০ গোলে উড়িয়ে দিয়েছে চেক প্রজাতন্ত্রকে। টানা তিন জয়ে গ্রুপের শীর্ষস্থান ধরে রেখে নকআউটে উঠেছে মেক্সিকো। অন্যদিকে কোনো ম্যাচে জয় না পাওয়ায় গ্রুপ পর্ব থেকেই বিদায় নিতে হয়েছে চেক প্রজাতন্ত্রকে।

বিশ্বকাপের ইতিহাসে এবারই প্রথম নকআউট পর্বে খেলার যোগ্যতা অর্জন করল দক্ষিণ আফ্রিকা। ফলে দেশটির ফুটবল ইতিহাসে দিনটি স্মরণীয় হয়ে থাকবে। আফ্রিকার প্রতিনিধিরা এখন সেই সাফল্যের ধারাবাহিকতা ধরে রেখে নকআউট পর্বেও চমক দেখানোর স্বপ্ন দেখছে।