কোচ ও অধিনায়কের বিদায়ী ম্যাচে বড় জয় রিয়ালের

মৌসুমের শেষ ম্যাচটা রাঙাতে পেরেছে রিয়াল মাদ্রিদ। জয় দিয়ে ইতি টানলো বছরের। সেই সাথে ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যু থেকে জয় নিয়ে রিয়াল ছাড়লেন কোচসহ দুই ফুটবলার।

নয়া দিগন্ত অনলাইন
জয় দিয়ে বছরের ইতি টেনেছে রিয়াল মাদ্রিদ
জয় দিয়ে বছরের ইতি টেনেছে রিয়াল মাদ্রিদ |ইন্টারনেট

মৌসুম শেষে রিয়াল মাদ্রিদ ছেড়ে যাবেন আলভারো আরবেলোয়া- এটা আগেই ঘোষণা দিয়েছিলেন লস ব্লাঙ্কোজদের কোচ। একই ঘোষণা দিয়েছিলে দানি কার্ভাহল ও ডেভিড আলাবাও।

কোচ ও দুই তারকা ফুটবলারের বিদায়ী ম্যাচ ছিল শনিবার রাতে, অ্যাথলেটিক বিলবাওয়ের বিপক্ষে। ম্যাচটা স্মরণীয় করেই রেখেছে লস ব্লাঙ্কোজরা। বিলবাওকে ২-০ গোলে হারিয়েছে তারা।

চলতি মৌসুমে একেবারেই ‘শূন্য’ রিয়াল মাদ্রিদ। কোনো শিরোপাই জিততে পারেনি দলটা। উল্টো মাঠের বাহিরে নানা বিতর্কে সমালোচিত ছিল ক্লাবটি। নানা ঘটনায় হয়েছে সংবাদের শিরোনাম।

তবে অন্তত মৌসুমের শেষ ম্যাচটা রাঙাতে পেরেছে রিয়াল মাদ্রিদ। জয় দিয়ে ইতি টানলো বছরের। সেই সাথে ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যু থেকে জয় নিয়ে রিয়াল ছাড়লেন কোচসহ দুই ফুটবলার।

অ্যাথলেটিক বিলবাওয়ের বিপক্ষে ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে রিয়াল। ১২ মিনিটেই এগিয়ে যায় স্বাগতিকরা। দানি কারভাহালের দারুণ ক্রস থেকে গোল করেন গনজালো গার্সিয়া।

এরপর ব্যবধান বাড়ানোর সুযোগ তৈরি করেন থিয়াগো পিটার্চ। প্রথমে তার শট অ্যাথলেটিক গোলরক্ষ ঠেকিয়ে দিলেও বিরতির চার মিনিট আগে তিনিই তৈরি করেন রিয়ালের দ্বিতীয় গোল।

তবে প্রথমার্ধের যোগ করা সময়ে এক গোল শোধ দেয় বিলবাও। ইনাকি উইলিয়ামসের বাড়ানো বল গোরকা গুরুজেতা থিবো কোর্তোয়ার জালের ঠিকানায় পাঠালে ব্যবধান কমে ২-১ হয়।

তবে দ্বিতীয়ার্ধের শুরুতেই আবার দুই গোলের লিড ফিরে পায় রিয়াল। ৫১ মিনিটে আলভারো কারেরাসের পাস থেকে কিলিয়ান এমবাপ্পে দুর্দান্ত শটে বল জালে পাঠান।

৬৯ মিনিটে আবেগঘন এক দৃশ্য দেখা যায় বার্নাব্যুতে। চুক্তির মেয়াদ শেষে গ্রীষ্মে ক্লাব ছাড়তে যাওয়া ডিফেন্ডার ডেভিড আলাবাকে বদলি করার সময় তাকে গার্ড অব অনার দেন সতীর্থরা।

দর্শকরাও করতালিতে বিদায় জানান অস্ট্রিয়ান এই ডিফেন্ডারকে। তার জায়গায় মাঠে নামেন ডিন হুইসেন। এর কিছুক্ষণ পর একই সম্মান পান দীর্ঘদিনের অধিনায়ক দানি কারভাহালও।

ম্যাচের শেষ আট মিনিটের জন্য তাকে তুলে নেয়া হলে দুই দলের খেলোয়াড়রা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে সম্মান জানান ৩৪ বছর বয়সী এই ডিফেন্ডারকে। চোখে জল নিয়ে ডাগআউটে পরিবারের কাছে যান কার্ভাহাল।

ম্যাচের শেষদিকে রিয়ালের হয়ে চতুর্থ গোল করেন ব্রাহিম দিয়াজ। এমবাপ্পের পাস থেকে গোল করেন তিনি। রিয়াল এগিয়ে তখন ৪-১ ব্যবধানে।

তবে যোগ করা সময়ে বিলবাওয়ের হয়ে দ্বিতীয় গোলটি করেন উরকো ইজেতা। তাতে ব্যবধান কমলেও উচ্ছ্বসিত জয় পায় রিয়াল মাদ্রিদ। ৩৮ ম‍্যাচে ২৭ জয় ও পাঁচ ড্রয়ে ৮৬ পয়েন্ট নিয়ে লা লিগার রানার্সআপ হলো তারা।

এই ম্যাচ দিয়েই শেষ হলো আর্নেস্তো ভালভার্দের অ্যাথলেটিক বিলবাও অধ্যায়ের সর্বশেষ পর্বও। তিন দফায় দায়িত্ব পালন করা এই কোচ বাস্ক ক্লাবটির হয়ে ৫০০টিরও বেশি ম্যাচে কোচিং করিয়েছেন।