১৭ বছর পর ইংল্যান্ড সফরে যাচ্ছে বাংলাদেশ

দ্বিপক্ষীয় সিরিজ খেলতে বাংলাদেশ সবশেষ ইংল্যান্ড সফর করেছিল ২০১০ সালে। সেটি ছিল ইংল্যান্ডে বাংলাদেশের দ্বিতীয় সফর। প্রথমটি ছিল ২০০৫ সালে।

নয়া দিগন্ত অনলাইন
দ্বিপক্ষীয় সিরিজ খেলতে বাংলাদেশ সবশেষ ইংল্যান্ড সফর করেছিল ২০১০ সালে
দ্বিপক্ষীয় সিরিজ খেলতে বাংলাদেশ সবশেষ ইংল্যান্ড সফর করেছিল ২০১০ সালে |ফাইল ছবি

ইংল্যান্ডে খেলতে যাওয়া বাংলাদেশী ক্রিকেটারদের জন্য সোনার হরিণ সমতুল্য। কোনো টুর্নামেন্ট হলে ভিন্ন কথা, তবে দ্বিপক্ষীয় সিরিজে ইংল্যান্ডে আমন্ত্রণ স্বপ্নই বটে!

সেই স্বপ্ন এখন সত্যি হবার পথে। প্রায় দেড়যুগ পর ইংল্যান্ড সফরে যাচ্ছে বাংলাদেশ দল। আগামী বছরের মে মাসের শেষের দিকে হতে যাওয়া এই সফরে একটি টেস্ট খেলবে দুই দল।

আনুষ্ঠানিক ঘোষণা না এলেও এমন খবরই জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান। সাদা পোশাকে বাংলাদেশের উর্ধ্বমুখী পারফরম্যান্স ইংলিশদের নজর কাড়তে সহায়তা করেছে।

ইংল্যান্ড টেস্টটি খেলবে মূলত অ্যাশেজের প্রস্তুতির অংশ হিসেবে। যদিও এখনো ভেন্যু নির্ধারিত হয়নি। গার্ডিয়ান বলছে, ভেন্যুর ব্যাপারটি নির্ভর করছে টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের ওপর।

পরের মাসে অনুষ্ঠিতব্য বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশপের ফাইনাল যদি লর্ডসে হয়, তাহলে বাংলাদেশের বিপক্ষে ম্যাচটি খেলতে পারে ওভালে।

দ্বিপক্ষীয় সিরিজ খেলতে বাংলাদেশ সবশেষ ইংল্যান্ড সফর করেছিল ২০১০ সালে। সেটি ছিল ইংল্যান্ডে বাংলাদেশের দ্বিতীয় সফর। প্রথমটি ছিল ২০০৫ সালে।

দুই দল শেষ টেস্ট খেলেছিল এক দশক আগে। ২০১৬ সালে মিরপুরের সেই শেষ টেস্টে জিতেছিল বাংলাদেশ। এরপর আর সাদা পোশাকে দেখা হয়নি দুই দলের।

তবে বাংলাদেশ ইংল্যান্ডে যাওয়ার আগে দুটি টেস্ট খেলতে ইংল্যান্ড দল ফেব্রুয়ারিতে বাংলাদেশে আসবে।