৪ মে থেকে ঢাকা প্রিমিয়ার লিগ শুরু

দেশের শীর্ষ লিস্ট ‘এ’ মর্যাদার এই টুর্নামেন্টে ১২টি শীর্ষস্থানীয় ক্লাব অংশ নেবে।

নয়া দিগন্ত অনলাইন

আগামী ৪ মে থেকে শুরু হচ্ছে ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগের ২০২৫-২৬ মৌসুম। যা শেষ হবে ১১ জুন।

সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

বিবৃতিতে বিসিবি আরো জানায়, আসন্ন ঢাকা প্রিমিয়ার লিগের খেলাগুলো দেশের ছয় ভেন্যুতে অনুষ্ঠিত হবে।

এবার সিঙ্গল লিগ পদ্ধতিতে খেলা হবে। বাদ দেয়া হয়েছে সুপার লিগ।

সব মিলিয়ে এবারের মৌসুমে ৬৯টি ম্যাচ অনুষ্ঠিত হবে। লিগ পর্বে ৬৬টি ম্যাচের সাথে রেলিগেশন লিগের ৩টি ম্যাচ থাকছে।

প্রথম বিভাগে নেমে যাওয়া দল চূড়ান্ত করতে রেলিগেশন লিগের লড়াই হবে।

শিগগিরই পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করা হবে বলে জানিয়েছে বিসিবি।

দেশের শীর্ষ লিস্ট ‘এ’ মর্যাদার এই টুর্নামেন্টে ১২টি শীর্ষস্থানীয় ক্লাব অংশ নেবে।