১ হাজার রানের ক্লাবে তানজিদ হাসান

শনিবার (১১ জুলাই) হারারে স্পোর্টস ক্লাব মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে আটটি চার ও তিনটি ছক্কায় ১০১ বলে ৯৪ রানের দুর্দান্ত ইনিংস খেলেন তানজিদ। এই ইনিংস খেলার পথে ওয়ানডে ক্যারিয়ারে এক হাজার রান পূর্ণ করেন তিনি।

নয়া দিগন্ত অনলাইন
তানজিদ হাসান
তানজিদ হাসান |সংগৃহীত

বাংলাদেশের ২৬তম ব্যাটার হিসেবে ওয়ানডে ক্রিকেটে এক হাজার রান পূর্ণ করেছেন ওপেনার তানজিদ হাসান।

শনিবার (১১ জুলাই) হারারে স্পোর্টস ক্লাব মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে আটটি চার ও তিনটি ছক্কায় ১০১ বলে ৯৪ রানের দুর্দান্ত ইনিংস খেলেন তানজিদ। এই ইনিংস খেলার পথে ওয়ানডে ক্যারিয়ারে এক হাজার রান পূর্ণ করেন তিনি।

জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজ শুরুর আগে এক হাজার রান থেকে ১১৫ রান দূরে ছিলেন তানজিদ। সিরিজের প্রথম দুই ম্যাচে যথাক্রমে ৮ ও ৫৭ রানে করেন তিনি।

২০২৩ সালে পাল্লেকেলেতে শ্রীলঙ্কার বিপক্ষে অভিষেকের পর এখন পর্যন্ত ৪০ ওয়ানডেতে এক শতক ও নয় অর্ধশতকে ৩৯ ইনিংসে ১০৪৪ রান করেছেন এই বাঁ-হাতি ব্যাটার।

ওয়ানডেতে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ রানের মালিক সাবেক অধিনায়ক ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বর্তমান সভাপতি তামিম ইকবাল। ২৪৩ ম্যাচে ৮৩৫৭ রান করেছেন তিনি। বাসস