ইতিহাস গড়তে মাঠে নেমেছে বাংলাদেশ, ফিরছেন সৌম্য

অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথমবারের মতো ওয়ানডে সিরিজ জয়ের লক্ষ্যে দ্বিতীয় ম্যাচে মাঠে নেমেছে বাংলাদেশ। একাদশে একমাত্র পরিবর্তন হিসেবে সাইফ হাসানের জায়গায় ফিরেছেন সৌম্য সরকার, আর টস জিতে আগে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছে অস্ট্রেলিয়া।

নয়া দিগন্ত অনলাইন
সিরিজের দ্বিতীয় ম্যাচে অস্ট্রেলিয়ার মুখোমুখি হয়েছে বাংলাদেশ
সিরিজের দ্বিতীয় ম্যাচে অস্ট্রেলিয়ার মুখোমুখি হয়েছে বাংলাদেশ |সংগৃহীত

মিরপুরে ইতিহাস গড়ার লক্ষ্যে মাঠে নেমেছে টাইগাররা। প্রথম ম্যাচে জয়ের রেশ গায়ে মেখে আজ বৃহস্পতিবার (১১ জুন) সিরিজের দ্বিতীয় ম্যাচে অস্ট্রেলিয়ার মুখোমুখি হয়েছে বাংলাদেশ।

যে অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলতে পারাটাই বড় প্রাপ্তি, সেখানে এবার তাদের বিপক্ষেই সিরিজ জয়ের হাতছানি! এমন ম্যাচে অবশ্য টসে হেরে আগে ফিল্ডিং করবে স্বাগতিকরা।

টেস্ট খেলুড়ে দেশগুলোর মধ‍্যে কেবল অস্ট্রেলিয়া ও ইংল‍্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ জিততে পারেনি বাংলাদেশ। সেই অপূর্ণতা দূর করতে এবার বদ্ধপরিকর টাইগাররা। বেলা এগারোটায় শুরু খেলা।

এই ম্যাচে বাংলাদেশ দল একাদশের একটি পরিবর্তন এনেছে। সাইফ হাসানকে বিশ্রাম দিয়ে একাদশে ফিরিছে সৌম্য সরকার। গুঞ্জন থাকলেও এই ম্যাচে টিকে গেছেন তানভীর ইসলাম।

অন্যদিকে, প্রথম ম‍্যাচে হেরে যাওয়ার পর পেস বোলিংয়ে শক্তি বাড়িয়েছে অজিরা। দলের সাথে রিজার্ভ হিসেবে বাংলাদেশে আসা পেসার রাইলি মেরিডিথকে যুক্ত করেছে সফরকারীরা।

বাংলাদেশ একাদশ
তানজিদ তামিম, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত, লিটন দাস, তাওহীদ হৃদয়, মোসাদ্দেক হোসেন, মেহেদী মিরাজ, তানভীর ইসলাম, তাসকিন আহমেদ, নাহিদ রানা ও মোস্তাফিজুর রহমান।