তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে টসে জিতে আগে ব্যাট করবে অস্ট্রেলিয়া। বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে দুপুর ২টায় গড়াবে খেলা।
গুঞ্জন থাকলেও আজ ফেরা হয়নি লিটন দাসের। নেতৃত্ব থাকছে তাওহীদ হৃদয়ের হাতেই। তবে একাদশে এসেছে জোড়া পরিবির্তন, খেলছেন নাহিদ রানা ও নাসুম আহমেদ।
নাহিদ ও নাসুমকে জায়গা দিতে বিশ্রামে গেছেন আগের ম্যাচে ব্যাট হাতে সর্বোচ্চ রান করা শেখ মেহেদী ও পেসার শরীফুল ইসলাম।
সিরিজে ফিরতে হলে আজ জিততেই হবে টাইগারদের। প্রথম ম্যাচে হারায় স্বাগতিকেরা দাঁড়িয়ে খাদের কিনারে। অন্যদিকে আত্মবিশ্বাস নিয়ে মাঠে নেনেছে অস্ট্রেলিয়া।
বাংলাদেশ একাদশ :
তানজিদ তামিম, পারভেজ ইমন, সৌম্য সরকার, সাইফ হাসান, তাওহীদ হৃদয় (অধিনায়ক), শামীম পাটোয়ারী, নাসুম আহমেদ, রিশাদ হোসেন, মোস্তাফিজুর রহমান, আ.গাফফার সাকলায়েন ও নাহিদ রানা।



