জুন-জুলাইয়ে তিন ওয়ানডে, তিন টি-২০ ও দুই টেস্টের পূর্ণাঙ্গ সিরিজ খেলতে ওয়েস্ট ইন্ডিজ সফরে যাবে শ্রীলঙ্কা।
৩ জুন থেকে ওয়ানডে সিরিজ দিয়ে এই সফর শুরু হবে। এরপর ১১ জুন থেকে শুরু হবে টি-২০ সিরিজ। সাদা বলের উভয় সিরিজই কিংস্টোনের সাবিনা পার্কে অনুষ্ঠিত হবে।
এরপর ২৬ জুন থেকে এন্টিগাতে শুরু হবে দুই ম্যাচের টেস্ট সিরিজ। তার আগে চার দিনের একটি ওয়ার্ম ম্যাচ খেলার কথা রয়েছে লঙ্কানদের। এই টেস্ট সিরিজটি ২০২৫-২৭ আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ। যে কারণে সিরিজটি গুরুত্ব দুই দেশের কাছেই অনেক বেশি।
দুই ম্যাচ পর শ্রীলঙ্কা বর্তমানে টেস্ট চ্যাম্পিয়নশিপ টেবিলের পঞ্চম স্থানে রয়েছে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজে জয়ী হয়ে বাড়তি কিছু পয়েন্ট যোগ করাই শ্রীলঙ্কার মূল লক্ষ্য।
অন্যদিকে ইতোমধ্যে আট ম্যাচ খেলা ওয়েস্ট ইন্ডিজ এখনো জয়ের মুখ দেখেনি। লঙ্কানদের বিপক্ষে আর কোনো ভুল করতে চায় না ক্যারিবীয়রা।
২০২৪ সালের অক্টোবরে শ্রীলঙ্কার মাটিতে সর্বশেষ দ্বিপক্ষীয় সিরিজে একে অপরের মুখোমুখি হয়েছিল এই দুই দল। ওই সিরিজে সব ফর্মেটেই স্বাগতিকদের আধিপত্য ছিল।
সিরিজের সূচি :
৩ জুন : ১ম ওয়ানডে, কিংস্টোন
৬ জুন : ২য় ওয়ানডে, কিংস্টোন
৮ জুন : ৩য় ওয়ানডে, কিংস্টোন
১১ জুন : ১ম টি২০, কিংস্টোন
১৩ জুন : ২য় টি২০, কিংস্টোন
১৪ জুন : ৩য় টি২০, কিংস্টোন
২৫-২৯ জুন : ১ম টেস্ট, এন্টিগা
৩-৭ জুলাই : ২য় টেস্ট, এন্টিগা



