ব্রায়ান বেনেটের ব্যাটে বড় সংগ্রহের স্বপ্ন দেখছিল জিম্বাবুয়ে। তবে ভয়ের কারণ হয়ে উঠা এই ব্যাটারকে ফিরিয়ে স্বস্তি এনে দিয়েছেন নাহিদ রানা। যদিও এখন মাঠে আছেন সিকান্দার রাজ।
বুলাওয়েতে তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে বুধবার (১৫ জুলাই) মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও জিম্বাবুয়ে। যেখানে টসে হেরে আগে ব্যাট করছে স্বাগতিকরা।
শুরুটা ভালোই পায় জিম্বাবুয়ে। চতুর্থ ওভারে উদ্বোধনী জুটি ভাঙার আগে আসে ৩৭ রান। ৯ বলে ১৪ রান করা মারুভানিকে ফেরান নাহিদ রানা। তবে ততক্ষণে থিতু হয়ে গেছেন ব্রেনেট।
এরপর ডিওন মায়ার্সকে সাথে নিয়ে ৯ ওভারে দলকে ৭৫ রানে পৌঁছে দেন তিনি। মায়ার্স ২০ বলে ২০ করে সাইফুদ্দিনের শিকার হন। তবে ব্রেনেট ছুটছিলেন ফিফটির দিকে।
তবে সেই আশা পূরণ হয়নি। ১০.৫ ওভারে নাহিদ রানার দ্বিতীয় শিকার হয়ে ফেরেন ৩০ বলে ৪৪ রান করে। ৩ উইকেটে ৯১ রান নিয়ে ওভার শেষ করে জিম্বাবুয়ে। রাজা মাঠে আছেন ৮ রান নিয়ে।



