হোয়াইটওয়াশ এড়াতে দুই পরিবর্তন নিয়ে মাঠে নেমেছে বাংলাদেশ

এই ম্যাচের একাদশে নেই সৌম্য সরকার। তার বদলে গত ডিসেম্বরের পর একাদশে ফিরেছেন নুরুল হাসান সোহান। বাদ গেছেন আব্দুল গাফফার সাকলায়েনও, এসেছেন শরীফুল ইসলাম।

নয়া দিগন্ত অনলাইন
চট্টগ্রামে টসে জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে স্বাগতিকরা
চট্টগ্রামে টসে জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে স্বাগতিকরা |ইন্টারনেট

টানা দুই হারে সিরিজ হাতছাড়া হয়েছে আগেই। আজ রোববার অস্ট্রেলিয়ার বিপক্ষে হোয়াইটওয়াশ এড়াতে মাঠে নেমেছে টাইগাররা। চট্টগ্রামে টসে জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে স্বাগতিকরা।

গুরুত্বপূর্ণ এই ম্যাচে একাদশে দুই পরিবর্তন এনেছে বাংলাদেশ। যদিও ফেরেননি নিয়মিত অধিনায়ক লিটন দাস। নেতৃত্ব থাকছে তাওহীদ হৃদয়ের হাতেই।

বেলা ২টায় মাঠে নেমেছে তারা।

এই ম্যাচের একাদশে নেই সৌম্য সরকার। তার বদলে গত ডিসেম্বরের পর একাদশে ফিরেছেন নুরুল হাসান সোহান। বাদ গেছেন আব্দুল গাফফার সাকলায়েনও, এসেছেন শরীফুল ইসলাম।

বাংলাদেশ একাদশ : তানজিদ তামিম, পারভেজ ইমন, সাইফ হাসান, নুরুল হাসান সোহান, তাওহীদ হৃদয় (অধিনায়ক), শামীম পাটোয়ারী, নাসুম আহমেদ, রিশাদ হোসেন, মোস্তাফিজুর রহমান, শরীফুল ইসলাম ও নাহিদ রানা।