বাংলাদেশ সফরের অস্ট্রেলিয়ার শক্তিশালী দল ঘোষণা

জুনে বাংলাদেশের মাটিতে তিন ম্যাচের ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলতে তারকাসমৃদ্ধ দল ঘোষণা করেছে ক্রিকেটে অস্ট্রেলিয়া। দুই ফরম্যাটেই দলকে নেতৃত্ব দেবেন মিচেল মার্শ। মার্শ ছাড়াও বাংলাদেশ সফরে আসছেন ট্রাভিস হেড, ক্যামেরন গ্রিন, মার্নাস লাবুশেন ও ক্যামেরন গ্রিনরা। আছেন অ্যাডাম জাম্পা, টিম ডেভিডের মতো বড় নাম।

নয়া দিগন্ত অনলাইন
অস্ট্রেলিয়ার জয়োৎসব মাঠে উচ্ছ্বাস
অস্ট্রেলিয়ার জয়োৎসব মাঠে উচ্ছ্বাস |সংগৃহীত

প্যাট কামিন্স, মিচেল স্টার্ক ও জশ হ্যাজেলউড নেই বাংলাদেশ সফরে। তবে তাদের ছাড়াই বুকে কাঁপন ধরানো দল নিয়ে বাংলাদেশ সফরে আসছে অস্ট্রেলিয়া। দলে আছে একঝাঁক তারকা।

জুনে বাংলাদেশের মাটিতে তিন ম্যাচের ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলতে তারকাসমৃদ্ধ দল ঘোষণা করেছে ক্রিকেটে অস্ট্রেলিয়া। দুই ফরম্যাটেই দলকে নেতৃত্ব দেবেন মিচেল মার্শ।

মার্শ ছাড়াও বাংলাদেশ সফরে আসছেন ট্রাভিস হেড, ক্যামেরন গ্রিন, মার্নাস লাবুশেন ও ক্যামেরন গ্রিনরা। আছেন অ্যাডাম জাম্পা, টিম ডেভিডের মতো বড় নাম।

এছাড়া দলে আছেন বেশ কয়েকজন নতুন মুখ। প্রথমবারের মতো ডাক পেয়েছেন অলরাউন্ডার লিয়াম স্কট ও স্পিনার জোয়েল ডেভিস ও অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী অধিনায়ক অলি পিকে।

২০১১ সালের পর এই প্রথম বাংলাদেশের মাঠে একদিনের আন্তর্জাতিক ক্রিকেট খেলবে অস্ট্রেলিয়া। মিরপুরে আগামী ৯, ১১ ও ১৪ জুন হবে ওয়ানডে সিরিজের তিন ম্যাচ।

এরপর চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে হবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। ম্যাচগুলো হবে যথাক্রমে ১৭, ১৯ ও ২১ জুন।

ওয়ানডে সিরিজের সবগুলো ম্যাচ শুরু হবে দুপুর ২টায়। টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুই ম্যাচ শুরু হবে সন্ধ্যা ৬টায়। আর শেষেরটি মাঠে গড়াবে দুপুর ২টায়।

বাংলাদেশে আসার আগে অস্ট্রেলিয়া পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের একটি ওয়ানডে সিরিজ খেলবে। ৩০ মে শুরু হয়ে ওই সিরিজ শেষ হবে ৪ জুন।

ওয়ানডে স্কোয়াড

মিচেল মার্শ (অধিনায়ক), জাভিয়ের বার্টলেট, আলেক্স ক্যারে, কুপার কনোলি, বেন ডারশুইস, নাথান এলিস, ক্যামেরন গ্রিন, ট্রাভিস হেড, জশ ইংলিস, ম্যাথু কুনম্যান, মার্নাস লাবুশেন, ম্যাট রেনশ, তানভীর সাঙ্গা, লিয়াম স্কট ও অ্যাডাম জাম্পা।

টি-২০ স্কোয়াড

মিচেল মার্শ (অধিনায়ক), জাভিয়ের বার্টলেট, কুপার কনোলি, টিম ডেভিড, জোয়েল ডেভিস, নাথান এলিস, ক্যামেরন গ্রিন, অ্যারন হার্ডি, ট্রাভিস হেড, জশ ইংলিস, স্পেন্সার জনসন, ম্যাথু কুনম্যান, রিলে মেরেডিথ, জশ ফিলিপ, ম্যাট রেনশ ও অ্যাডাম জাম্পা।