বিপিএলে ইতিহাস, একসাথে মাঠে নেমেছেন বাবা-ছেলে

গত ৪ বছরে ভিন্ন দলের হয়ে বেশ কয়েকবার একই ম্যাচে খেলেছেন মোহাম্মদ নবী ও হাসান ইশাখিল। তবে কখনো টি-টোয়েন্টিতে একই দলের হয়ে একইসাথে খেলেননি। তবে সেই আরাধ্য স্বপ্ন আজ পূরণ হলো বাবা-ছেলের।

নয়া দিগন্ত অনলাইন
বাবা মোহাম্মদ নাবির (ছবিতে ডানে) সাথে ছেলে হাসান ইশাখিল (ছবিতে বামে)
বাবা মোহাম্মদ নাবির (ছবিতে ডানে) সাথে ছেলে হাসান ইশাখিল (ছবিতে বামে) |সংগৃহীত

ক্রিকেটে বাবা-ছেলে একসাথে খেলার ঘটনা নতুন কিছু নয়। মোহাম্মদ নাবি ও তার ছেলে হাসান ইশাখিলও একসাথে খেলছেন বেশ কয়েক বছর ধরেই। তবে বিপিএলে এসে নতুন ইতিহাস গড়লেন তারা।

এই প্রথম একইসাথে টি-টোয়েন্টি খেলতে নামছেন আফগানিস্তানের এই বাবা-ছেলে জুটি। নোয়াখালী এক্সপ্রেসের একাদশে আছেন তারা। বাবা-ছেলেকে নিয়ে নোয়াখালী মুখোমুখি হয়েছে ঢাকা ক্যাপিটালসের।

সিলেট স্টেডিয়ামে রোববার সন্ধ্যার ম্যাচে ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে টস জিতে আগে ব্যাটিং নিয়েছে নোয়াখালী। টানা ৬ হারের পর সপ্তম ম্যাচে এসে প্রথম জয় পাওয়া দলটা আছে দ্বিতীয় জয়ের খোঁজে।

গত ৪ বছরে ভিন্ন দলের হয়ে বেশ কয়েকবার একই ম্যাচে খেলেছেন মোহাম্মদ নবী ও হাসান ইশাখিল। তবে কখনো টি-টোয়েন্টিতে একই দলের হয়ে একইসাথে খেলেননি। তবে সেই আরাধ্য স্বপ্ন আজ পূরণ হলো বাবা-ছেলের।

রংপুরের বিপক্ষে প্রথম জয়ের স্বাদ পাওয়া একাদশে তিনটি পরিবর্তন এনেছে নোয়াখালী। বাদ পড়েছেন মাহিদুল ইসলাম, বিলাল সামি, জহির খান। তাদের জায়গায় এসেছেন হাসান ইশাখিল, আবু জায়েদ ও ইহসানউল্লাহ।

ঢাকার একাদশে পরিবর্তন শুধু একটি। অভিজ্ঞ পেসার তাসকিনের আহমেদের জায়গায় তারা নিয়েছে অভিজ্ঞ বাঁহাতি স্পিনার তাইজুল ইসলামকে।

নোয়াখালী এক্সপ্রেস একাদশ
হাবিবুর রহমান সোহান, হায়দার আলি, মেহেদি হাসান রানা, মোহাম্মদ নবী, হাসান ইশাখিল, হাসান মাহমুদ, ইহসানউল্লাহ, শাহাদাত হোসেন দিপু, সৌম্য সরকার, জাকের আলি অনিক, আবু জায়েদ চৌধুরী রাহি।